বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

৪ ঠা জানুয়ারি নারায়ণগঞ্জ আসছেন প্রধানমন্ত্রী

সংগৃহীত

আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ আসছেন আগামী ৪ ঠা জানুয়ারি । ওই দিন নারায়ণগঞ্জের একেএম সামসুজ্জোহা স্টেডিয়ামে তার শেষ নির্বাচনি প্রচারণার জনসভা করবেন তিনি। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নারায়ণগঞ্জের ৫টি আসনের দলীয় ও জোটের প্রার্থীরাও সেখানে উপস্থিত থাকবেন। 

বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি শামীম ওসমান। 

নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমান বলেন, প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জকে কতটা ভালোবাসেন, নারায়ণগঞ্জবাসীকে কতটা মূল্যায়ন করেন তা আবারো প্রমাণিত হলো। 

এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, আমরা গর্ববোধ করছি যে, দলীয় সভানেত্রী আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে তার শেষ জনসভাটি নারায়ণগঞ্জে করছেন। আমাকে আজ কিছুক্ষণ আগে আমাদের পার্টির সাধারণ সম্পাদক বলেছেন ৪ তারিখ দুপুর আড়াইটায় সামসুজ্জোহা স্টেডিয়ামে জাতির পিতার কন্যা আসবেন এবং বক্তব্য রাখবে। সারা দেশে নির্বাচনী প্রচারণার শেষ সমাবেশ ঢাকায় না করে আমাদের এখানে করবেন। 

চলমান নির্বাচন পরিবেশ নিয়ে শামীম ওসমান বলেন, ৭০ সালের নির্বাচন ছিল দেশ স্বাধীনের নির্বাচন। আর এবারের নির্বাচন তার চেয়ে কোনো অংশে কম গুরুত্ব বহন করছে না। কারণ এই দেশকে ব্যার্থ রাষ্ট্র বানানোর চেষ্টা হচ্ছে। সারা দেশেই নির্বাচনের পরিস্থিতি ভালো। তবে আমরা একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি। তারা ৭১ সালেও ছিল। 

নির্বাচনি প্রচারণায় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর সভাপতি আনোয়ার হোসেন ও সিটি মেয়র সেলিনা হায়াত আইভী এখনো দলীয় প্রার্থীদের পাশে নেই কেন, এমন প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, আমি বা আমরা যারা নৌকার প্রার্থী আছি নির্বাচনি প্রচারণায় সবাইকেই চাই, শুধু আইভী কেন, আমাদের মাঝে কোন বিভেদ নেই। ব্যক্তিগত কারণে হয়ত অনেকে মাঠে নেই। তবে চার তারিখে যখন জাতির পিতার কন্যা আসবেন সেদিন সবাই আসবে। একটা লোক গাছ লাগায় ফল খায়। আমরা গাছ লাগাব, মানুষ যেন একটু কষ্ট করে ফলটা খায়।  সবাই একই মঞ্চে উঠবে আশা করছি। আনোয়ার সাহেব ও আব্দুল হাই সাহেব আমার বড় ভাই। তিনি জানেন হয়ত আমাদের এলাকায় সাহায্য করার দরকার নেই। যেখানে সাহায্য দরকার তিনি সেখানে গেছেন।

নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকা বা আওয়ামী লীগের কোনো প্রার্থী দেওয়া হয়নি কেন? এমন প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, জাতির পিতার কন্যা এই সিটটি খালি রেখেছেন সেলিম ওসমান বা শামীম ওসমানের জন্য না। আমার দাদা খান সাহেব ওসমান আলী, আমার বাবা একেএম সামসুজ্জোহা, আমার বড় ভাই নাসিম ওসমান এ আসন থেকে নির্বাচন করেছিলেন, জয়ী হয়েছিলেন। তারা সবাই প্রয়াত। বড় ভাই নাসিম ওসমান ছিলেন শহিদ শেখ কামাল ভাইয়ের বন্ধু। বঙ্গবন্ধুকে হত্যার পর তিনি নপরিণীতা স্ত্রীকে রেখেই প্রতিরোধ যুদ্ধে গিয়েছিলেন। তাদের প্রতি ভালোবাসা থেকেই এই সিটটি খালি রাখা হয়েছে বলে আমি মনে করি। আমার বড় ভাই সেলিম ওসমানকেও তিনি পছন্দ করেন। সেলিম ভাই শহিদ শেখ জামালের বন্ধু ছিলেন। ৭৫-এর পর তাকেও ধরে নিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছিল। প্রধানমন্ত্রীর এই ভালোবাসার কাছেই আমরা ঋণী।

আরও খবর