অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

বিএনপি পালিয়ে গেছে, কার সঙ্গে খেলব: ওবায়দুল কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-12-2023 02:41:57 pm

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৭ জানুয়ারি বিপুল ভোটে খেলা হবে। বিএনপি কোথায়? বিএনপি পালিয়ে গেছে, তো কার সঙ্গে খেলব? ১৮৯৬ জন এখনো খেলবার জন্য প্রস্তুত। বিএনপি ফাউল করে লাল কার্ড খেয়ে বিদায় নিয়েছে। ওরা পালিয়ে গেছে, পল্টনের খাদে পড়ে গেছে একদফা। একদফা, ৩২ দল ও বিএনপি ভুয়া। শুক্রবার বিকালে বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা বাংলাদেশে এমন নেতা, যে নেতা নির্বাচনি ইশতেহারে বলেন- অতীতে যদি ভুল করে থাকি সামনে সেই ভুল সংশোধন করব। এমন সৎ সাহস বাংলাদেশের রাজনীতিকদের মধ্যে আর কেউই দেখাতে পারেনি। ভুল থেকে শিক্ষা নেবে, ক্ষমতার দাপটে নেতারা এটা স্বীকার করে না। শেখ হাসিনা সেটা স্বীকার করেছেন। শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না। জনগণ আমাদের শক্তি, কারো হুমকি-ধমকিতে শেখ হাসিনা ও শেখ রেহানা মাথানত করেন না। তিনি বলেন, বিএনপি যে ডাক দিয়েছে, তাদের আগুনসন্ত্রাস ভুয়া। খেলা হবে, জোরদার খেলা হবে। বঙ্গবন্ধুকন্যা বসে আছেন বিজয়ের লাল সূর্যের পতাকা হাতে। ৭ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিজয়ের বন্দরে পৌঁছাব। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এই বরিশাল ছিল বঙ্গবন্ধুর আন্দোলনের দুর্জয় ঘাঁটি। আজকের বরিশাল শেখ হাসিনার দুর্জয় ঘাঁটি। জনসভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ।

আরও খবর