বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার আশাশুনিতে দুর্নীতি দমন কমিশনের সততা সংঘের জন্য তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন গ্রামেগঞ্জে আর চলবে না শালিস বানিজ্য চিলমারীতে প্রায় ২মাস থেকে, অনলাইন সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসি লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের কবলে পড়ে সুতাং নদীতে এক যুবক নিখোঁজ। পীরগাছা উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা কিশোরগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারালো শিশু। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ নওগাঁয় সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে আদালতে মামলা ডিসির অসৌজন্যমূলক আচরণের অভিযোগে সাংবাদিকদের ক্ষোভ দুর্গাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার দুর্গাপুরে রেল লাইন লালপুরে শিক্ষিকার ছোড়া ডাস্টারে রক্তাক্ত শিশু শিক্ষার্থী, রামেকে চলছে অস্ত্রোপচার কুলিয়ারচরে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন লালপুরে মাদক বিরোধী অভিযানে র‍্যাবের ওপর হামলা, ৫ র‍্যাব সদস্য আহত মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ভালো ফলাফল অর্জনে করণীয় বিষয়ক সেমিনার চৌদ্দগ্রাম শশুর বাড়িতে হামলা চালিয়ে নববধূকে অপহরণের চেষ্টা আহত ৪ গ্রেফতার ১ নওয়াপাড়ার বিশিষ্ট ব্যবসয়ী আনিসুর রহমানের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা ৪টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময়  সভা অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা ৪টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময়  সভা অনুষ্ঠিত 

৭ জানুয়ারী ২৪ ইং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমালা অবহিতকরণ ও প্রতিপালন বিষয়ে সাতক্ষীরা জেলার ৪টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-২ আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান আশু, বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি, একই আসনের স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী আফসার আলী, সাতক্ষীরা-১ আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, একই আসনের স্বতন্ত্র ট্রাক প্রতিকের প্রার্থী শেখ নুরুল ইসলাম, সাতক্ষীরা-৪ আসনের আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী আতাউল হক দোলন, একই আসনে বিএনএম দলীয় নোঙর প্রতীকের প্রার্থী গোলাম রেজা, জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলামসহ জেলার চারটি আসনের বিভিন্ন প্রার্থী ও প্রার্থীদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এসময় জেলার রিটার্নিং অফিসার আগামী ৭ জানুয়ারীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রার্থীদের নিকট থেকে বিভিন্ন মতামত জানতে চান। প্রার্থীরা স্ব-স্ব সংসদীয় আসনের মতামত ও অভিযোগ তুলে ধরেন।

আরও খবর