অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

কলা চাষ করে আলীর ভাগ্যবদল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-08-2022 07:07:07 am

সংগৃহীত ছবি


নিউজ ডেস্ক: 


কলার ব্যবসা করেই নিজেকে সাবলম্বী করে তুলেছেন শ্রীপুর পৌর এলাকার আলী হোসেন আলী (৩৫)। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্বেও উপজেলার মওনা চৌরাস্তায় অবস্থিত আলাউদ্দিন মেম্বারের মার্কেটে কলার আড়তে ব্যবসা করে মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করছেন তিনি। একই মার্কেটের কলার আড়তে ব্যবসা করে আলীর মতো অনেকেই এখন স্বাবলম্বী।   


জানা গেছে, উৎপাদন, স্বাদ ও সুগন্ধের দিক থেকে শ্রেষ্ঠ হওয়ায় কলাকে ফলের রানী বলা হয়। কলা অতি জনপ্রিয় একটি সুস্বাদু ও পুষ্টিকর ফ। এ ফলে প্রচুর পরিমাণে শর্করা, ভিটামিন এ, বি, সি এবং ক্যালসিয়াম, লৌহ ও পর্যাপ্ত খাদ্যশক্তি রয়েছে। অন্য ফলের তুলনায় কলা দামে সস্তা এবং প্রায় সারা বছরই পাওয়া যায় তাই ধনী গরিব নির্বিশেষে সব মানুষ সহজেই কলা খেতে পারেন।


আলী হোসেন বলেন, ‘খুব ছোটবেলা থেকেই কলার ব্যবসা করি। এই আড়কে সবরি কলা, কবরি কলা, চিনি চম্পা, ও গেনা সুন্দরী কলা বিক্রি করি। অনেক বছর ধরে এই কলার ব্যবসার সঙ্গে সম্পৃক্ত আমি।’




তিনি আরো বলেন, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মল্লিকবাড়ি, কাসর, পাবনা, মাগুরা থেকে কাঁচা কলা কিনে নিয়ে আসি। কোনো প্রকার রাসায়নিক ছাড়া কলা পাকানোর পর কলার কাঁদি এলাকার খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করি। প্রতিপুন কলা (২০ হালি) ৩০০-৪০০ টাকায় বিক্রি করি। আর এই কলার ব্যবসা করে প্রতি মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করি।


খুচরা কলা ব্যবসায়ী সানাউল্লাহ বলেন, এই আড়তে থেকে বিভিন্ন ধরনের কলা কিনে কারওয়ান বাজারে ক্রেতাদের কাছে বিক্রি করে অনেক লাভবান হচ্ছি। এই আড়তে কলার দামও অনেক কম।’ 

আরও খবর







deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

২৩৭ দিন ৩ ঘন্টা ২ মিনিট আগে