কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিয়ে প্রশংসায় ভাসছে কোস্টগার্ড

ছবি সংগৃহীত


সাম্প্রতিক বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে নদীতে বিপদসংকুল পরিস্থিতি তৈরি হয়েছে। ওইসময় নিরাপত্তার স্বার্থে উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এমতাবস্থায়, বৃহস্পতিবার (২৯ মে) বিকাল ৪ টা ৪০ মিনিটে মোংলার পশুর নদের মোংলার অপর প্রান্তে দাকোপ কালাবগি গ্রামের গর্ভবতী নারী শরীফা বেগম (২৮) এর প্রসবব্যথা শুরু হয় এবং তাকে জরুরি ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দাকোপ-এ স্থানান্তরের প্রয়োজন দেখা দেয়।


এদিকে, তখন চলছিলো ভারী বৃষ্টি এবং নদীতে বাড়ছিলো পানি। ওই পরিস্থিতিতে শরীফার পরিবারের সদস্যরা কোস্ট গার্ড স্টেশন নলিয়ানকে উক্ত বিষয়টি জানায়। পরিস্থিতি বিবেচনায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে, স্টেশন কমান্ডারের নির্দেশে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড একটি বোট প্রস্তুত করে এবং উক্ত নারীকে দাকোপের কালাবগি হতে নদী পথে চালনা ঘাট পর্যন্ত পৌঁছে নিরাপদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর সম্ভব হয়।

পরবর্তীতে শরীফা বেগম একটি পুত্র সন্তানের জন্ম দেয়, মা ও নবজাতক উভয়েই এখন সুস্থ রয়েছে। 

শুক্রবার (৩০ মে) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর- রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। উল্লেখিত ঘটনাটি তারই অন্যতম একটি উদাহরণ। জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

আরও খবর