ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ভালুকায় সরকারি চাউল পাচারের সময় জনতার হাতে আটক ৪ ।


ভালুকা ( ময়মনসিংহ) প্রতিনিধি:-ময়মনসিংহের ভালুকায় মাছের খাদ্যের বস্তায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের সময় চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় ২৫ বস্তা চালও জব্দ করা হয়েছে।



বুধবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার তামাট বাজার থেকে তাদের আটক করা হয়। আটকরা এ সময় তিনটি ভ্যানে করে বস্তাগুলো পাচার করছিলেন।



আটকরা হলেন, ভ্যানচালক আব্দুর রশিদ (৫০), ইমান আলী (৫৫), আসাদুল (৩৮) ও কুদ্দুস (৬০)।



স্থানীয় চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। পরে সংবাদমাধ্যমকে তিনি জানান, দুপুরে তিনটি ভ্যানে করে ২৫টি মাছের খাদ্যের বস্তায় চাল নিয়ে যাচ্ছিলেন আটকরা। তাদের গতিবিধি দেখে সন্দেহ করে স্থানীয় লোকজন। এরপর ভ্যানচালকদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা বলেন, চালগুলো গাজীপুর নিয়ে যাওয়া হচ্ছে। তবে কার কাছ থেকে চালগুলো আনা হয়েছে এবং গাজীপুর কার কাছে যাবে, তা তারা বলতে পারেনি।


ভালুকা খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) মাসুদ আলম ফরহাদ জানান, গত সেপ্টেম্বর মাস থেকে উপজেলার সর্বত্রই খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি চলছে। কাচিনা ইউনিয়নে চারজন ডিলার চাল বিক্রি করছেন। চাল আটকের ঘটনাটি তিনিও শুনেছেন। কিন্তু জব্দকৃত চালগুলো সরকারি কিনা, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।



ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম ঘটনাস্থল থেকে সংবাদমাধ্যমকে জানান, জব্দ করা ২৫ বস্তা চালসহ চারজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

Tag
আরও খবর