কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান

রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ ৯ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃর্থক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি সহ ৯ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান(এপিবিএন)। এসময় তাদের কাছ থেকে ১টি শটগান,৪টি ওয়ান শুটারগান,১২ রাউন্ড রাইফেলের গুলি,৩ রাউন্ড কার্তুজ ও ৩টি কালো রঙের হাফ হাতা গেন্জি উদ্ধার করতে সক্ষম হয়।


আটককৃতরা হলেন উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত আব্দুল জব্বার এর ছেলে মোঃ হানিফ (৩০),একই রোহিঙ্গা ক্যাম্পের রশিদ উল্লার ছেলে

জাহিদ আলম (২৭),উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুর রশিদের ছেলে মনির আহমদ(৩৫),আব্দুল মাবুদের ছেলে আব্দুল হামিদ (২৩), ও আজিজুর রহমানের ছেলে নূর মোহাম্মদ (১৯)।


১৮ ডিসেম্বর(সোমবার)বিকালে উখিয়ার চার নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বি-১৭ ব্লকে এ অভিযান চালানো হয়।


এ ব্যাপারে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক

(অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ইকবাল সত্যতা নিশ্চিত করেন।


তিনি আরো বলেন বিশেষ অভিযান পরিচালনা করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা গুলি চালায়। এসময় পুলিশ নিজেদের জানমাল ও আত্মরক্ষার্থে ৬ রাউন্ড শটগানের সিসা কার্তুজ ফায়ার করেন।ধৃত আসামীদের সন্ধ্যায় উখিয়া থানায় হস্তান্তর করা করা হয়।


একই দিন ভোরে উখিয়ার কুতুপালং চার নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ডি-১ ব্লকের অর্ভাট স্কুলের দক্ষিণ পাশ্বের্র তিন রাস্তান মাথায় এ বিশেষ অভিযান পরিচালনা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ান(এপিবিএন)।এসময় চার রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়।ধৃত রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছ থেকে ২টি ওয়ান শুটারগান, ০৯ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।


আটককৃতরা হলেন উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবুল হোসেনের ছেলে

হামিদ হোসেন (২৮),মোহাম্মদ ইসলামের ছেলে ইয়াছিন (১৬),বশির আহমদের ছেলে হাসিম উল্লাহ (২৭)ও জাহিদ হোসেনের ছেলে নূর মোহাম্মদ (২২)।


এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন বলেন ধৃত আসামীরা পুলিশ হেফাজতে রয়েছে।এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে।

Tag
আরও খবর