কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক

গেরস্তকে দুই ঘন্টা পিটিয়ে গরু লুট!

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে আবদু শুক্কুর নামের একজনকে দুই ঘন্টা বেধড়ক পিটিয়ে বাছুরসহ ৫ টি গরু লুট করেছে অস্ত্রধারী ডাকাত দলের সদস্যরা। একই রাতে আমির হোসেন ও এক নারীর দুটি মুদির দোকানেও ডাকাতি করে বলে জানান স্থানীয়রা।


আহত আবদু শুক্কুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক কিংবা সনাক্ত করতে পারেনি।



১৮ ডিসেম্বর (সোমবার) ভোর রাতে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী আবদু শুক্কুর জানান, ৭/৮ জনের মুখোশ পরিহিত অস্ত্রধারী ডাকাত দলের সদস্যরা তার গোয়াল ঘর থেকে বাছুরসহ ৫ টি গরু লুট করে নিয়ে যায়। বিষয়টি টের পেয়ে ডাকাত দলের সদস্যদের বাধা প্রদান করলে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাকে উপর্যুপরি মারধর করে।


প্রায় দুই ঘন্টা বেধড়ক পিটিয়ে আব্দুর শুক্কুরকে আহত করে বলে জানান তার স্ত্রী।


একই রাতে স্থানীয় দুটি দোকানেও লুটপাট চালায় বলে জানায় ইসলামপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য আবদু শুক্কুর। পরে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করলে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।



ভুক্তভোগী আবদু শুক্কুর জানান, লুট হওয়া ৫টি গরু থেকে বাছুর দু’টি এলাকায় ছেড়ে দেয়, দুপুরের দিকে বাছুর দু’টির সন্ধান পেলেও প্রায় ২ লাখ টাকা দামের আরো ৩ টি গরু হারিয়ে হতবিহ্বল হয়ে পড়েছে আহত আবদু শুক্কুর ও তার পরিবার।


ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, ভুক্তভোগীদের লিখিত এজাহার দিতে বলা হয়েছে। এজাহার পেলে তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর