মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান করলেন বরিশাল পুলিশ কমিশনার,।

ছবি জামাল কাড়াল



মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের অবদান স্মরণে আজ সোমবার, ১৮ ডিসেম্বর  সকাল ১০টায়।বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব জিহাদুল কবির বিপিএম-সেবা, পিপিএম মহোদয়।অনুষ্ঠানের শুরুতেই সভাপতি মহোদয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী ৩০ লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো ২ লক্ষ মা-বোন ও ১৯৭৫ এর ১৫ ই আগষ্ট জাতির পিতার পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্য, ২৫ মার্চ কালরাত্রে রাজারবাগ পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা বীর পুলিশ মুক্তিযোদ্ধা সহ সকল বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন, মুক্তিযুদ্ধে আপনাদের অসামান্য অবদানের জন্য ই আমরা লাল-সবুজ পতাকার একটি স্বাধীন দেশ পেয়েছি।  বাংলাদেশ পুলিশের রয়েছে একটি গৌরবোজ্জ্বল ইতিহাস। পাকিস্তানি বাহিনী ২৫ শে মার্চ কালরাত্রে “অপারেশন সার্চলাইট ” নামে ঢাকার নিরিহ মানুষদের ওপর যখন হত্যাযজ্ঞ চালায় তখন রাজারবাগের পুলিশ সদস্যরাই পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে বুলেট ছুড়ে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল।
পাকিস্তানি হানাদার বাহিনী রাজারবাগে ধংসযজ্ঞ চালানোর পরে রাজারবাগ থেকে একটি ওয়্যারলেস বার্তা সারা দেশে ছড়িয়ে পড়ায় সারা দেশের পুলিশ বাহিনী জনগনকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।এ সময় তিনি আরও বলেন, আমরা বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের উত্তরসূরী, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং আপনাদের সরাসরি দেখে সম্মান জানিয়ে আমরা আরও গর্বিত, উজ্জীবিত ও অনুপ্রাণিত হই। তাঁদের যে কোন প্রয়োজনে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।এ সময় বীর মুক্তিযোদ্ধা  পুলিশ সুপার (অবঃ) জনাব মাহাবুব উদ্দিন আহমেদ, বীর বিক্রম ও আগত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের মধ্য থেকে কয়েকজন সদস্য মহান মুক্তিযুদ্ধকালীন তাদের বীরত্বপূর্ণ ও দুঃসাহসিক অভিযানের বর্ণনাসহ মুক্তিযুদ্ধের   বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন।অনুষ্ঠানে ৩৬ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাদের পরিবারের সম্মানিত সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছাসহ  উপহার প্রদান ও প্রীতিভোজের আয়োজন করা হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সদর)জনাব মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি)জনাব মোঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ ও সাপ্লাই এন্ড লজিস্টিকস) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (উত্তর)জনাব বি এম আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতি প্রাপ্ত) জনাব রুনা লায়লা সহ বিএমপি'র অন্যান্য কর্মকর্তা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারের সম্মানিত সদস্যগণ।

আরও খবর