গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ শান্তিগঞ্জে প্র'তা'র'ক স্বাধীন গ্রে'প্তা'র ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসান জানি গ্রেফতার ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই : আইজিপি-আলী হোসেন ফকির ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে ইসলামী সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টায় আটক ২ কুতুবদিয়ায় 'নিদেক' ফটোগ্রাফি এক্সিবিশন প্রতিযোগিতা সম্পন্ন লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন। কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জের ভৈরব থানাধীন নাটালের মোড় থেকে ১৫০ বোতল ফেন্সিডিল পাচারকালে ০৩ (তিন) মাদক কারবারীকে আটক করেছে RAB-14, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।

কিশোরগঞ্জের ভৈরব থানাধীন নাটালের মোড় থেকে ১৫০ বোতল ফেন্সিডিল পাচারকালে ০৩ (তিন) মাদক কারবারীকে আটক করেছে RAB-14, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। 

০১ টি প্রাইভেটকার জব্দ।


১।  ”বাংলাদেশ আমার অহংকার”এই স্লোগানকে সামনে রেখে জন্ম হয় র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ন (RAB) । প্রতিষ্ঠালগ্ন থেকে র্যা ব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। RAB তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি, সন্ত্রাস, ধর্ষণ, মাদক, অস্ত্র, অপহরণ ও হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।  


২। এরই ধারাবাহিকতায়, RAB-14, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৬ ডিসেম্বর ২০২৩ তারিখ বিকাল আনুমানিক ০৫.০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। তানবির মিয়া (৩১), পিতা-তাজুল ইসলাম, সাং-বর্ষিজোড়া, থানা+জেলা-মৌলভীবাজার, ২। মোঃ পারভেজ(৩০), পিতা-মোঃ রেনু মিয়া, সাং-মোড়াকরি, থানা-লাখাই, জেলা-হবিগঞ্জ, ৩। সজিব মিয়া(২৬), পিতা-রঙ্গু মিয়া, সাং-মালঞ্চপুর, থানা-মাদবপুর, জেলা-হবিগঞ্জগনকে আটক করে। এ সময় ধৃত আসামীদের দখলে থাকা ০১ টি প্রাইভেটকার তল্লাশী করে (ক) ১৫০ (একশত পঞ্চাশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ধৃত আসামীদের নিকট হতে (খ) ০৩ টি মোবাইল ও (গ) নগদ ১০০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়।ধৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল প্রাইভেটকারের মাধ্যমে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে  স্বীকার করে। 


৩। গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা মাদক কারবারী চক্রের সদস্য। উক্ত আসামীগণ মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যা বের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 


৪। এ বিষয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের র্পূবক আসামী হস্তান্তর প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর