কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান

কক্সবাজারের ঈদগাঁওতে বিজয় দিবস উদযাপন

কক্সবাজারের ঈদগাঁওতে বর্ণাঢ্য আয়োজনে শনিবার মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ঈদগাঁও উপজেলা প্রশাসন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে। সকালে কবুতর উড়িয়ে দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা ও ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।


উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে মেগা প্রকল্প বাস্তবায়ন সহ বর্তমান সরকার গৃহীত বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।


পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। এতে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও দেশমাতৃকার মুক্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ফুটিয়ে তোলা হয়।


সমাপনীতে বক্তব্য রাখেন বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মোঃ জসীম উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হারুন অর রশিদসহ সংশ্লিষ্টরা।


অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর