ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 'র সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য 'র সৌজন্য সাক্ষাৎ।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে আজ ১৫ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৭.৩০ মিনিটে সৌজন্য সাক্ষাৎ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য প্রফেসর ড. সাদেকা হালিম।

এসময় উপাচার্য তাঁকে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, একজন প্রথিতযশা সমাজবিজ্ঞানী হিসেবে আপনার নেতৃত্বে ইউজিসির কার্যক্রম আরও গতিশীল হবে এবং নেতৃত্বে দেশের বিশ্ববিদ্যালয়সমূহ উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন দিক-নির্দেশনা পাবে বলে আমার বিশ্বাস। একই সাথে উপাচার্য হিসেবে আপনার নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরও বেশি বিকশিত হবে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে উচ্চশিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইউজিসি সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সাদেকা হালিম খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের নেতৃত্বে বদলে যাওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাসহ সার্বিক উন্নয়নের প্রশংসা করেন এবং তাঁর গৃহীত উদ্যোগ ও কর্মপরিকল্পনাকে সাধুবাদ জানান। এ দুটি বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সম্পর্কোন্নয়নে এমওইউ স্বাক্ষরে আগ্রহ প্রকাশ করেন। উপাচার্যও তাঁর আগ্রহকে স্বাগত জানান।

পরে উপাচার্য তাঁকে খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন। এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শুভেচ্ছা উপহার দেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানান।

সৌজন্য সাক্ষাতকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আব্দুল জব্বার এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর