‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

কক্সবাজার সমুদ্র সৈকতে দেশি-বিদেশিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

সকালে আকাশ একটু একটু করে পরিষ্কার হচ্ছে। ভাঙা মেঘের ফাঁকে সূর্য যে রক্তিম তুলির টানে রাঙিয়ে তুলছে। হালকা কুয়াশায় নরম হয়ে আছে প্রকৃতি। এরই মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট অনেক মানুষের ভিড়। তাঁরা এসেছেন দৌড়ে অংশ নিতে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সুস্বাস্থ্যের জন্য এই দৌড়ের উপলক্ষ্য ছিল রান কক্সবাজার হাফ ম্যারাথন-২০২৩। আয়োজক ছিল বেসরকারি সংস্থা বেটার টুগেদার বাংলাদেশ ও কক্সবাজার রান। ৪শত বেশি দৌড়বিদের উপস্থিতি এর মধ্যে ৫০জন বিদেশি। যেখানে১০ বছরের শিশু থেকে ৭৪ বছর বয়সী বৃদ্ধরাও অংশ নিয়েছেন। সমুদ্র হয়ে চলে যায় কলাতলী সড়কে। সমুদ্র দিয়ে শত শত মানুষের ছুটে চলা। এর আয়োজক বেটার টুগেদার বাংলাদেশ। সমুদ্র কন্যা কক্সবাজারে হাফ ম্যারাথনে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন অনেকে। ঢাকা থেকে আসা শফিক আহমেদ বলেন, নিজেকে ফিট রাখতে শরীরচর্চার কোনো বিকল্প নেই। আর ব্যায়ামের মধ্যে সবচেয়ে ভালো হলো দৌড়।তাই নিজেকে ফিট রাখতে এখানে অংশ গ্রহণ করি। 


ম্যারাথনে প্রথম হওয়া মোহাম্মদ সেজান বলেন, কক্সবাজারবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন ছিল ট্রেন আসবে। ট্রেন আসলেও সেটির সুফল আমরা পাচ্ছি না। সব টিকিট কালোবাজারির হাতে। এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অংশগ্রহণ করেছি। এর আগে সকাল সাড়ে ছয়টায় দৌড়ের বাঁশি বাজে। ৭.৫ কিলোমিটার হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়। দৌড় শুরু হয় লাবণী পয়েন্ট থেকে। ৭.৫ কিলোমিটারের দৌড়বিদেরা লাবনী পয়েন্ট হয়ে, সুগন্ধা পয়েন্ট দিয়ে উঠে, কলাতলী ডলফিন, গুনগাছ তলা, হলিডে মোড় পর্যন্ত গেছেন। সেখান থেকে ফিরে এসেছেন লাবণী পয়েন্টে। দৌড়ে পুরুষ পর্যায়ে প্রথম হয়েছেন মোহাম্মদ সেজান, নারী পর্যায়ে প্রথম হয়েছেন ব্রিটিশ নাগরিক জেলিনা। আয়োজন কক্সবাজার রান এর উপদেষ্টা এস এম সোজা বলেন, আমরা সবসময় চাই আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে ও রক্ষা করতে। আজ ৪শত এই ম্যারাথনে অংশগ্রহণ করেন। যার মধ্যে ৫০জন বিদেশিও ছিল। এটি আমরা আরো বেশি করে আয়োজন করতে চাই কারণ যুব সমাজ যেমন মাদক থেকে বেরিয়ে আসবে তেমনি শরীরচর্চাটা হবে।

Tag
আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯৫ দিন ১৭ ঘন্টা ৩৯ মিনিট আগে