কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান

অপরাধ দমনে টেকনাফ থানা জেলার শ্রেষ্ট, ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফ মডেল থানা জেলার শ্রেষ্ঠ থানার সম্মাননা অর্জন করেছেন। একইসাথে অপরাধ দমনে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন মুহাম্মদ ওসমান গনি, শ্রেষ্ঠ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হন মো.আমজাদ হোসেন, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়ে এসআই মোজাহারুল ইসলাম ও

এএসআই মো. তাহের চৌধুরী এই সম্মাননা স্মারক অর্জন করেন।


বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সফলতা পাওয়ায় সম্মাননার জন্য মনোনীত করা হয়।


কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম (পিপিএম বার) ও অতিরিক্ত পুলিশ সুপার

(প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল ইসলাম এই ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা প্রদান করেন।


জানা যায়, টেকনাফ মডেল থানায় মাদক ও অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাফল্যজনক ভূমিকা রাখায় টেকনাফ থানা শ্রেষ্ঠ থানা,ওসি মুহাম্মদ ওসমান গনিকে প্রথমবারের মত শ্রেষ্ঠ ‘অফিসার ইনচার্জ,পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমজাদ হোসেনকে প্রথমবারের মত শ্রেষ্ঠ তদন্ত এবং ওয়ারেন্ট তামিলকারী অফিসার

এসআই মোজাহারুল ইসলাম ও এএসআই মো. তাহের চৌধুরীকে ঘোষণা করা হয়েছে। তাদের এ সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম (পিপিএম বার) স্যারের দিক নির্দেশনায় এবং টেকনাফ মডেল থানার সকল পুলিশ সদস্যদের সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছে। এ অর্জন আমাদের সামনের দিকে আগানোর পথে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে। এলাকার সব ধরণের অপরাধ নির্মূল করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকলের সহযোগিতায় কামনা করেন।


এসময় আরো উপস্থিত ছিলেন, নয়টি থানার অফিসার ইনচার্জ,এপিবিএন, ট্যুরিস্ট ও সিআইডি পুলিশের প্রতিনিধিগণ এবং বিভিন্ন ইউনিট তেকে আগত অফিসার বৃন্দরা।

Tag
আরও খবর