কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান

উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কক্সবাজারের উখিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিল শহীদদের প্রতি বিনম্র পুষ্পাঞ্জলি ও আলোচনা সভা।


বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের নেতৃত্বে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। এ সময় সহকারী কমিশনার ভূমি সালেহ আহমেদ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুনেচ্ছা বেবি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রন্জন বড়ুয়া রাজন, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার পরিমল বড়ুয়া, মুক্তিযোদ্ধা মধুসূদন দে, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন , উপজেলার সমাজ সেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান সহ প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


পরে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে শহীদ বুদ্ধি দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন ।


আলোচনায় সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি সালেহ আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রন্জন বড়ুয়া রাজন, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান , উখিয়া থানার ওসি (তদন্ত) নাছির উদ্দীন মজুমদার, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার পরিমল বড়ুয়া উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী ও উখিয়া প্রেস ক্লাব সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ।


সভায় বক্তরা বলেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী আজকের এই দিনে বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করতে নৃশংস হত্যাকাণ্ডে মেতে উঠেছিল। সেই দিন হানাদান বাহিনীর হাতে মুক্তিযোদ্ধা শিক্ষক বিজ্ঞানী সাহিত্যিক সাংবাদিক চিকিৎসক প্রকৌশলী আইনজীবী ক্রীড়াবিদ চিত্রশিল্পী সহ সরকারি কর্মকর্তাদেরকে হত্যা করে।


বক্তারা দেশের জন্য জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বৃদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ লালন ও ধারণ করে স্মার্ট বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


আলোচনা সভায়, সরকারি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা,জন প্রতিনিধ, শিক্ষক সাংবাদিক ইমাম সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাষ্টার মেধু বড়ুয়া।

Tag
আরও খবর