চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য। একটি পা হারানো অবস্থায় বাবার বুকে ফিরল রায়হান, বাঁচতে চায় মানুষের ভালোবাসায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন বহুলীতে পরিবর্তনের অঙ্গীকারে সোচ্চার জনগণ: সবার মুখে এস এম রঞ্জুর নাম নবারুণ বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি কমেছে? হাতিয়ায় ফের ২১ শিক্ষার্থী শ্রেণি কক্ষে অসুস্থ হয়ে পরে ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবক দল কর্মীর মাগফেরাত কামনায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত। শাহীন হত্যার মামলার রায় ১জন যাবজ্জীবন, ১জন ৫ বছরের কারাদণ্ড নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎

খুলনায় কুকুর জবাই করে মাংস বিক্রির অভিযোগে আটক ৪

পার্থ কুমার ( Contributor )

প্রকাশের সময়: 13-12-2023 03:48:28 pm


খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে পরিত্যক্ত ভবন থেকে জবাই করা কুকুরের মাংসসহ ৪ জনকে আটক করা হয়েছে।

১৩ ডিসেম্বর বুধবার বিকেলে জবাই করা কুকুরসহ হাতেনাতে ৪ জনকে আটক করেছে খালিশপুর থানা পুলিশ।


থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানা পুলিশ খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অভ্যন্তর থেকে পরিত্যক্ত ভবনে দীর্ঘদিন যাবত কুকুর জবাই করে আসছিল,এরই ধারাবাহিকতায় ১৩ ডিসেম্বর বুধবার বিকেলে জবাই করা কুকুরসহ হাতেনাতে ৪ জনকে আটক করেছে খালিশপুর থানা পুলিশ। নগরীর বিভিন্ন স্থানে ফুচকা,ভ্রাম্যমাণ বিরিয়ানি, বার্গারসহ বিভিন্ন দোকানে কম দামে কুকুরের মাংস সরবরাহ করতো তারা।


আটককৃতরা হলো চক্রের প্রধান আসামি ডলার হাউজ মোড় এলাকার লিংকন হাওলাদারের ছেলে অস্টম শ্রেনির ছাত্র তাজ (১৬) সহ খালিশপুর বঙ্গবাসী মোড় এলাকার নর্থ জোন-২৩ এর হাবিবুর রহমানের ছেলে মোঃ আবু সাইদ (৩৭), ২ নং নেভি গেট এলাকার কুতুব আলীর ছেলে মোঃ সিয়াম (১৬),চরের হাট এলাকার শোভন সরদারের ছেলে প্রেম সরদার (১৬)। তবে ঘটনার সাথে জড়িত আরমান ও উৎস এখনো পলাতক রয়েছে।


এ ঘটনায় তাৎক্ষণিক সংবাদ পেয়ে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রিয়ংকর কুন্ডুর উপস্থিতিতে আসামিদের কে খালিশপুর থানায় হস্তান্তর করে মামলার প্রস্তুতি চলছে।

Tag
আরও খবর



deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৪৫ দিন ২ মিনিট আগে