ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বীটপুলিশিং সভা অনুষ্ঠিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লাখাইয়ে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর আকস্মিক পরিদর্শন, শিক্ষার মান নিয়ে উদ্বেগ ‎সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে জিম্মি ২১ জেলে উদ্ধার মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

মুন্সিগঞ্জ ১ আসনে খেলাফত আন্দোলনের প্রার্থী আতাউল্লা হাফিজ্জী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-12-2023 03:40:25 pm


◾মুন ইসলাম : দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা) আসন থেকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. এর ছেলে শাহ আতাউল্লাহ হাফেজ্জী। শাহ আতাউল্লাহ হাফেজ্জী বর্তমানে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির। রাজনৈতিক কার্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া ছাড়াও তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়ে নি:স্বার্থভাবে জনসাধারণের জন্য কাজ করছেন। তিনি আগে ঢাকা-২ আসন থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলেও এবার মুন্সিগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করবেন।


দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ আসনের প্রার্থী শাহ আতাউল্লাহ হাফেজ্জীর পিতা মাওলানা মাহমুদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. ছিলেন একজন সুফিবাদী রাজনীতিবিদ, ইসলামিক আলোয় আলোকিত করার ইসলামিক ওস্তাদ। তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের স্বপক্ষে অংশগ্রহণ করেছিলেন। তিনি দুই দুইবার রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এরশাদ বিরোধী আন্দোলনে তিনি গঠন করেছিলেন সম্মিলিত সংগ্রাম পরিষদ। যোগ্য পিতার যোগ্য সন্তান হিসেবে শাহ আতাউল্লাহ হাফেজ্জীও একজন শান্তিপ্রিয় সজ্জন ও জনপ্রিয় ব্যক্তি। 


• খেলাফত আন্দোলনের প্রার্থী আতাউল্লা হাফিজ্জী। © ফাইল ছবি

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, " আমার বাবা মাহমুদুল্লাহ হাফিজি হুজুর সমগ্র বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন। বাবার জনপ্রিয়তার রেস ধরে জনমনে আমার অনেক গ্রহণযোগ্যতা রয়েছে। তরুণ ও যুবকরাই রাষ্ট্রের মূল শক্তি। সেই শক্তিকে কাজে লাগিয়ে ভোটের লড়াইয়ে জয়ী হয়ে মুন্সিগঞ্জ-১ আসন তথা দেশের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই। একটি শান্তিপূর্ণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে জয়ী হবো ইনশাআল্লাহ।"


আরও খবর





6a00a84d23bbb-100526094621.webp
একশ’ পৌরসভা-উপজেলায় প্রার্থী দিল এনসিপি

১২ দিন ১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে