রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

আত্মগোপনে থেকে বকশীগঞ্জ পৌর তাঁতীলীগের কমিটি ঘোষণা


জামালপুরের বকশীগঞ্জ পৌর তাঁতীলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। 


মঙ্গলবার (১২ মে) আত্মগোপনে থাকা 

বকশীগঞ্জ উপজেলা তাঁতীলীগের আহবায়ক সহিদুর রহমান লিপন এবং সদস্যসচিব শেখ আমির ফয়সাল ওই কমিটি অনুমোদন করেন।


আজ বুধবার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন তাঁতীলীগের বকশীগঞ্জ পৌর শাখার ঘোষিত ওই কমিটির বিজ্ঞপ্তি নিজের ফেসবুক আইডিতে পোষ্ট করেছেন উপজেলা তাঁতীলীগের সদস্যসচিব শেখ আমির ফয়সাল। 



দলীয় প্যাডে উপজেলা তাঁতীলীগের আহবায়ক সহিদুর রহমান লিপন এবং সদস্যসচিব শেখ আমির ফয়সালের যৌথ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে, বাংলাদেশ তাঁতীলীগ, বকশীগঞ্জ উপজেলা শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, গণতন্ত্র পনুরুদ্ধারের সংগ্রামের জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার উদ্দেশ্যে বকশীগঞ্জ পৌর তাঁতীলীগের বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। একই সাথে সংগঠনের কার্যক্রমকে বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য পৌর তাঁতীলীগের আংশিক কমিটি অনুমোদন করা হলো। 


নবগঠিত ওই কমিটিতে মেহেরাফ তালুকদারকে সভাপতি এবং সোহেল রানাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া সহসভাপতি পদে রাশিদুল ইসলাম, মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোস্তায়িন বিল্লাহ, রোমান মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে সোহানুর রহমান এবং সাজ্জাতুল করিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।



স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁতীলীগ নেতা সহিদুর রহমান লিপন পৌর শহরের মালিরচর এলাকার এবং  শেখ আমির ফয়সাল উপজেলার মেরুরচর ইউনিয়নের খেঢারচর-চিনারচর গ্রামের বাসিন্দা।



তাঁতীলীগের পৌর শাখার সসদস্যসচিব শেখ আমির ফয়সাল মোবাইল ফোনে বলেন, পৌর তাঁতীলীগের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। আশা রাখি, আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে। 


তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর আমার বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় দুইটি মামলা দেওয়া হয়েছে। এখনো আদালত থেকে জামিন নেওয়া হয়নি। এলাকায় যেতে পারি না। আমাদের জন্য এখন রাজনীতি করা অনেক কঠিন। তারপরও বঙ্গবন্ধুর আদর্শ থেকে সরে যাব না। আওয়ামী লীগের রাজনীতিই করব।


উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর বলেন, পৌর তাঁতীলীগের কমিটি ঘোষণা করার বিষয়টি লোকমুখে শোনেছি। তবে এলাকায় ওই দলটির দলীয় কোনো কার্যক্রম নেই। নেতারা আত্মগোপনে রয়েছে।

আরও খবর





6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩২ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে