মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ



সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৯ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ঔষধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২২ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর আওতাধীন একাধিক সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব অবৈধ পণ্য আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পথে দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য দেশে প্রবেশ করানো হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা, কাকডাঙ্গা ও হিজলদী বিওপির সদস্যরা সমন্বিতভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ঔষধ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তলুইগাছা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সদর উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ ৯ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। এসব পণ্য সীমান্ত পিলার ১২/৩-এস থেকে প্রায় এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায় বলে জানা গেছে।

একই দিনে হিজলদী বিওপির টহলদল কলারোয়া উপজেলার বড়ালি এলাকায় অভিযান পরিচালনা করে আরও ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। সীমান্ত পিলার ১৩/৩ এর ১৪ আরবি পয়েন্টের কাছ থেকে প্রায় ১৫০ গজ ভেতরে এসব মালামাল জব্দ করা হয়।

অপরদিকে কাকডাঙ্গা বিওপির সদস্যরা কেড়াগাছি এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে। সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৩ আরবি পয়েন্ট থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এসব পণ্য পাওয়া যায়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ ২৪ হাজার টাকা। এসব পণ্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশের বাজারে প্রবেশ করানো হচ্ছিল। এতে একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে দেশীয় শিল্প ও বৈধ ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিজিবির কর্মকর্তারা বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে তাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এদিকে সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা বিজিবির এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে চোরাচালান একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিজিবির ধারাবাহিক অভিযানের মাধ্যমে এসব অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশা করছেন।

Tag
আরও খবর