রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও কঠোর বিচারের দাবিতে উখিয়ায় অনুষ্ঠিত হয়েছে “ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ” শীর্ষক এক প্রতিবাদ সমাবেশ। আজ উখিয়া শহীদ মিনার প্রাঙ্গণে ইয়ুথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট-এর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে স্থানীয় তরুণ সমাজ, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণ শুধু একটি ফৌজদারি অপরাধ নয়, এটি মানবতা, নৈতিকতা ও সভ্যতার বিরুদ্ধে ভয়াবহ আঘাত। দেশে ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে সমাজে ন্যায়বিচার ও নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়।


বক্তারা আরও উল্লেখ করেন, শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে এ ধরনের অপরাধ পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়; এজন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনসহ সকলকে একযোগে নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে কাজ করতে হবে। তরুণ সমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা সময়ের দাবি।


সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানের মাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান জানান। “ধর্ষকের বিচার চাই”, “নারীর নিরাপত্তা নিশ্চিত করো”, “অন্যায়ের বিরুদ্ধে তরুণ সমাজ ঐক্যবদ্ধ”— এমন নানা স্লোগানে পুরো সমাবেশ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।


আয়োজকরা জানান, সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Tag
আরও খবর