যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন

ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন রাজধানীর মিরপুরে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল ১০টায় দৌলতদিয়া-ফরিদপুর মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় প্রথম আলো গোয়ালন্দ ও রাজবাড়ী বন্ধু সভার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন। এ সময় তারা রামিসা হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং হত্যাকারীদের দ্রুত ফাঁসির আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার আবদুল মহিত হীরা, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল কাদের শেখ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যাপক আওয়াল আনোয়ার, রাজবাড়ী সরকারি কলেজের সহকারী অধ্যাপক সুরজিৎ চক্রবর্তী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, গোয়ালন্দ প্রপার হাইস্কুলের শিক্ষক জীবন চক্রবর্তী, ঢাকা শিশু সংসদের পক্ষে আয়নাল শেখ, গোয়ালন্দ প্রতিবাদী মঞ্চের পক্ষে ঢাকা জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী নাজমুল ইসলাম, বন্ধু সভার উপদেষ্টা রাশেদ রায়হানসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোয়ালন্দ উপজেলা বন্ধু সভার সাধারণ সম্পাদক মোঃ শফিক মন্ডল। বক্তারা বলেন, রামিসা হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের শোক নয়, এটি পুরো সমাজের জন্য গভীর বেদনা ও উদ্বেগের বিষয়। এমন বর্বর ও অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি না পায়, তবে বিচারহীনতার সংস্কৃতির কারণে সমাজে এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। তারা আরও বলেন, ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধ প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলাও জরুরি। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ঘটনার সঙ্গে জড়িত মূল হোতা ও সহযোগীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা রামিসা হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান।
আরও খবর