আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বীটপুলিশিং সভা অনুষ্ঠিত।

লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বীটপুলিশিং সভা অনুষ্ঠিত। লাখাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ও মদ,গাঁজা, ইয়াবা, ইভটিজিং, চুরি ডাকাতি রোধকল্পে বুল্লা ইউনিয়ন এর বীট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) উপজেলার বুল্লা ইউনিয়নের স্থানীয় বুল্লাবাজার সংলগ্ন হয়রত শাহ বায়েজিদ রঃ মাজার প্রাঙ্গণে বিকাল বেলা এ সভা বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি( ব্যকস) এর সভাপতি মোহাম্মদ বাদশা মিয়া এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাই এর সন্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বুল্লা ইউনিয়ন বীটপুলিশিং এর বীট অফিসার মোহাম্মদ জিয়া উদ্দিন। ইউনিয়নের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও তার সার্বিক উন্নয়নে করনীয় বিষয়ে আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল মোতালেব খান, উপজেলা বিএনপির সামছুল ইসলাম সমসু,করাব ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ফারুক আহমেদ, বুল্লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ছুরে রহমান,। সভায় প্রধান অতিথি থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফ আহমেদ বলেন লাখাই উপজেলার প্রতিটি ইউনিয়নকে মদ,গাজা,ইয়াবাও ইভটিজিং বন্ধে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে আসছে। গোষ্ঠীগত দ্বন্দ্ব সংঘাত ও দাংগা প্রতিরোধে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। ইউনিয়ন এর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে বলেন আপনারা আমাকে এ বিষয়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। দাঙ্গা প্রতিরোধে ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যেতে সহযোগিতা অব্যাহত রাখুন।আসন্ন ঈদ উল আজহার সময়ে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন প্রোএকটিভ হয়ে কাজ করে যাবে।
Tag
আরও খবর