আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে । পুনরায় উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে লালপুর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবির হোসেন। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ঝর্ণা মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ওয়াজেদ আলী মৃধা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. নার্গিস সুলতানা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফাইজুল ইসলাম, মোহাঃ গোলাম রাব্বানী এবং ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিমানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ সিবলী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব লুৎফর রহমান, এস এম জিল্লুর রহমানসহ শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার সক্ষমতা নয়; বরং এটি মানুষের আত্মমর্যাদা, সচেতনতা, দক্ষতা, কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। সাক্ষরতার মাধ্যমে মানুষ নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বক্তারা আরও বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে সবার জন্য মানসম্মত, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সভায় বক্তারা সাক্ষরতার মাধ্যমে বৈষম্য দূর করে একটি জ্ঞানভিত্তিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ব্যক্তি, সমাজ ও দেশের টেকসই উন্নয়নে সাক্ষরতার প্রসার আরও জোরদার করার আহ্বান জানান। আলোচনা সভায় উপজেলা প্রশাসন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ, উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর