কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান

মিয়ানমার থেকে প্রবেশকালে অস্ত্র-গোলাবারুদসহ দুই রোহিঙ্গা আটক

মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকালে নাফ নদীতে অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদ ও মাদকসহ দুই রোহিঙ্আগা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক দুইজন রোহিঙ্গা সন্ত্রসী নবী হোসেন ডাকাতে সহযোগী বলে জানিয়েছে বিজিবি।


মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে বড়ইতলী বক্করের জোড়া এলাকা থেকে তাদের আটক করে বিজিবি ব্যাটালিয়ন-২।


আটক ব্যক্তিরা হলেন, কক্সবাজারে উখিয়া কুতুপালং ক্যাম্পের বাসিন্দার মো. শরীফের ছেলে মো. জুবায়ের (৩০), একই ক্যাম্পের বাসিন্দার আমির হোসেনের ছেলে মো. আনোয়ার (১৯)।


রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ।


তিনি জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র ও মাদকের একটি চালান প্রবেশ করবে এমন খবরে বেলা ১১টার ১৫ মিনিটের দিকে টেকনাফ ব্যাটালিয়ন-২ এর একটি বিশেষ টহল দল বড়ইতলী বক্করের জোড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান করে। মিয়ানমার শূন্য লাইন অতিক্রম করে বক্করের জোড়া এলাকায় আসতেই টহলদল নৌকা দুটিকে ঘেরাও করে দুই জন রোহিঙ্গা নাগরিককে আটক করে। এসময় পেছনে থাকা একটি নৌকা দ্রুতগতিতে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।


তিনি আরো বলেন, পরে টহলদল নৌকাটি তল্লাশি করে একটি দেশীয় তৈরি দুই নালা বন্দুক, একটি বিদেশি পিস্তল, একটি আর্জেস হ্যান্ড গ্রেনেড, ৮টি পিস্তলের গুলি, একটি খালি খোশা, ২১টি তাজা গুলি, ৮টি দেশীয় কার্তুজ, দুই কেজি ১৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, দুটি খালি খোশা, একটি দা হাতল উদ্ধার করা হয়।


আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি। আটক দুই রোহিঙ্গা নাগরিক দেশের ইয়াবার চালান আনার অন্যতম হোতা নবী হোসেন ডাকাতের সহযোগী।

Tag
আরও খবর