কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

বইছে শীতের হিমেল হাওয়া

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 12-12-2023 08:16:15 am

শিবচর পৌর মার্কেটের পাশে মাঝ রাতেও চলছে শীতবস্ত্র কেনাবেচা

ডিসেম্বরের মাঝপথ আসতেই শীত আবির্ভুত হয়েছে তার চিরচেনা রুপে। রাত থেকে ভোর পর্যন্ত প্রকৃতি ঢেকে থাকে সাদা কুয়াশার চাদরে। দিনের বেলায় কুয়াশা না দেখা গেলেও হাড় কনকনে শীত অনুভুত হচ্ছে। হঠাৎ করেই এই তীব্র শীতে বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক জনজীবন।  শিবচর উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে শীতে সাধারন খেটে খাওয়া মানুষের ভোগান্তির শেষ নেই। বিশেষ করে দিন-মজুর শ্রেনীর মানুষের ভোগান্তি পৌছেছে চরমে। ঘন কুয়াশায় ও শীতে কৃষকদের মাঠে কৃষিকাজ করতে সমস্যায় পড়তে হচ্ছে। অন্যদিকে এই শীতের কারনে অনেকের রুটি রুজির ও পথ খুলছে। গ্রামের আনাচে কানাচে বিকাল থেকেই ভ্রাম্যমান পিঠার দোকান পিঠা বানাতে ব্যস্ত হয়ে যাচ্ছে। সেখানে পিঠা খেতে মানুষের লম্বা ভীড় দেখা যায়। এতে করে অনেক বেকারের সাময়িক কর্মসংস্থান হচ্ছে। ফুটপাতে বেড়েছে শীতের পোশাক বিক্রি। নিম্ন আয়ের মানুষের প্রধান ভরসা এই ফুটপাতের শীত বস্ত্র। একাধিক আবহাওয়া সুত্র থেকে পাওয়া খবরে জানা গেছে, খুব শীঘ্রই বাড়তে পারে এই শীতের তীব্রতা। এতে করে শিশু ও বৃদ্ধরা থাকবেন কিছুটা শংকায়। 

আরও খবর