বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

এক রাতে ছয়টি মিটার চুরি মিটার ফিরিয়ে দিতে চিরকুট লিখে টাকা দাবি চোরের


জয়পুরহাটের আক্কেলপুরে ট্রান্সফরমার চুরির পর এবার এক রাতে ৬টি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি গভীর নলকূপের এবং একটি ধান ভাঙানো মেশিনের মিটার রয়েছে। রোববার রাতে উপজেলার রায়কালী ইউনিয়নে চুরির এ ঘটনা ঘটেছে।

চোরচক্র মিটারগুলো খুলে নিয়ে সেখানে একটি চিরকুটে বিকাশ নম্বর রেখে যায়। ওই নম্বরে যোগাযোগ করলে মিটারপ্রতি ১০ হাজার টাকা দাবি করে তারা।

রোববার রাতে রায়কালী ইউনিয়নের মুনজিয়া গ্রামের গোলাম রাব্বানী, নারিকেলী গ্রামের ইসাহাক আলী, আমবাড়ি পূর্বপাড়া গ্রামের সেকেন্দার আলী, ফুলতলী বাজার এলাকার জুয়েল ইসলাম ও রসুলপুর ঘোলকুড়ি গ্রামের আবদুস সামাদের গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার চুরি হয়। এ ছাড়া রায়কালী ইউনিয়নের মুনজিয়া গ্রামের সাইদুল ইসলামের ধান ভাঙানো কলের মিটার নিয়ে যায় চোরেরা।

রায়কালী ইউনিয়নের মুনজিয়া গ্রামের গভীর নলকূপের মালিক গোলাম রব্বানী জানান, গভীর রাতে খাঁচা ভেঙে মিটার চুরি করে একটি চিরকুটে বিকাশ নম্বর লিখে রেখে যায় চোরেরা। ওই নম্বরে ফোন করলে জানানো হয়, ১০ হাজার টাকা দিলে মিটার পাওয়া যাবে, না হলে আবারও মিটার চুরি হবে। বেশি চালাকি করলে সেচ স্কিম পুরোপুরি বন্ধ করে দেওয়ারও হুমকি দেয় তারা।

জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর জোনাল অফিসের ডিজিএম আবদুর রহমান বলেন, এক মাসে এ অফিসের আওতাধীন বিভিন্ন মাঠ থেকে গভীর-অগভীর নলকূপের ৩৮টি ট্রান্সফরমার চুরি হয়েছে। রোববার ছয়টি মিটার চুরি হয়েছে। প্রতিটি চুরির ঘটনায় থানায় মামলা করা হয়। এরপরও জড়িতদের ধরা যাচ্ছে না। আমরা এসব ঘটনায় অসহায় হয়ে পড়েছি। পুলিশ চোরদের গ্রেপ্তারও করছে, কিন্তু চুরি রোধ হচ্ছে না।

আক্কেলপুর থানার ওসি শাহিনুর রহমান বলেন, তথ্য-প্রযুক্তির মাধ্যমে চোর শনাক্তের চেষ্টা চলছে। চুরি রোধে আমরা কাজ করে যাচ্ছি। এর মধ্যে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর