মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

অসাধু বন কর্মকর্তা কর্মচারীর উৎকোচ গ্রহনে সুন্দরবনে হরিণ নিধন

অসাধু বন কর্মকর্তা কর্মচারীর উৎকোচ গ্রহনে সুন্দরবনে হরিণ নিধন


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:

সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশন থেকে সুন্দরবনে মাছ কাঁকড়া আভরণের যে পারমিট দেওয়া হয় উক্ত পারমিটে নিষিদ্ধ এলাকা হিসেবে সীল মারা থাকে। অথচ সব কিছু জানার পরেও অসাধু বন কর্মকর্তা ও কর্মচারীরা উৎকোচের বিনিময়ে নিষিদ্ধ এলাকায় ছেলেদের প্রবেশ করার সুযোগ দিয়ে থাকেন। 


সুন্দরবন খুলনার পশ্চিম জোন সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী উপজেলার বন টহল ফাড়ি অভয়ারণ্য ঘোষিত এলাকা। উক্ত এলাকায় মাছ কাঁকড়া আহরণতো দুরের কথা নৌকা প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু ঐ নিষেধাজ্ঞা অমান্য করে এলাকায় উৎকোচের বিনিময়ে অবাধে চলছে মাছ কাঁকড়া আহরণ ও মায়াবী হরিণ নিধন এবং মূল্যবান কাট পাচার। বিভিন্ন সময়ে হরিণের মাংস উদ্ধার করা হলেও অদৃশ্য কারণে হরিণ শিকারীদের খুঁজে পায়না কতৃপক্ষ। 


তবে কারা এই হরিণ শিকার করে যাচ্ছে সেই বিষয়ে স্থানীয়রা সহজেই মুখ খুলছে না। তবে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করলে হরিণ শিকারীদের খুঁজে বের করা খুব সহজ হবে। যারা হরিণ শিকার করে যাচ্ছে তারাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের আস্থা ভাজন বলে গুঞ্জন রয়েছে।


এই ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পরে সাতক্ষীরা শ্যামনগর উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।


উল্লেখ করা হয়েছে, এসবের পেছনে কাজ করে একটি দালাল চক্র। ঘুষ নিয়ে তারা অভয়ারণ্যে মাছ কাঁকড়া আভরণের সুযোগ করে দেয়। চুক্তির মাধ্যমে জেলেদের কাছে অঘোষিত ইজারা দেয় বনের নিষিদ্ধ ও অভয়ারণ্য নদী-খাল। বন বিভাগের কর্মী ছাড়াও ঐ চক্রে রয়েছে দাদন দেওয়া মাছ ব্যবসায়ী ও স্থানীয় দালাল চক্র। সম্প্রতি নোটাবেকী অভয়ারণ্য বন টহল ফাড়ি থেকে আটক হয় কয়রা থানার ৬ জন জেলে সহ ৪ খানা ডিঙ্গি নৌকা। বাকি ৬ জন জেলে সুন্দরবনের পালিয়ে যায় বলে খবর পাওয়া গেছে।


পালিয়ে আসা কয়রা উপজেলার কালিকাপুর এলাকার সেলিম হোসেনের একটি মন্তব্য গণমাধ্যমে এসেছে। তিনি বলেছেন, আমরা ৪ খানা নৌকায় মোট ১২ জন জেলে দালাল শহিদুলের মাধ্যমে নোটাবেকী বন টহল ফাঁড়ির ওসি সাহাদাত এর সাথে ৬ দিনের জন্য মোট ৮০ হাজার টাকা চুক্তিতে সাহাদাত এর হাতে নগদ ৬০ হাজার টাকা প্রদান করি। 


তিনি আরো বলেন, সুন্দরবনের যে স্বাভাবিকের তুলনায় বড় বড় বেশি মাছ পাওয়ায় অতিরিক্ত টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় তাদের ৪ খানা নৌকাসহ ৬ জনকে আটক করে। এ সময় আমরা ৬ জন সুন্দরবনের পালিয়ে যাই। এরপর অন্য জেলের নৌকায় লোকালয়ে আসি।


তার বক্তব্যে ঘুষ দিয়ে মাছ ধরার এমন তথ্য বেরিয়ে এসেছে। তবে নোটাবেকী বন টহল ফাঁড়ির ওসি সাহাদাত সাহেব উক্ত অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে বলেন, ৬ জন জেলে ও ৪ খানা নৌকা আটক করার সময় ৬ জন জেলে সুন্দরবনে পালিয়ে যায়। পশ্চিম সুন্দরবনের খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ মহসিন হোসেন সুন্দরবনের অভয়ারণ্য প্রবেশ করে ৪০ কেজি কাঁকড়াসহ ৪ জেলেকে আটক করে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দেন। উহাতে প্রমাণ করে যে অসাধু বন কর্মকর্তারা উৎকোচের বিনিময়ে অভয়ারণ্য জেলেদের প্রবেশ করতে দেন।


নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় জেলেরা জানান,শতাধিক নৌকা নোটাবেকি অভয়ারণ্য এলাকায় প্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে। অতি গোপনে বন বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা কর্তৃক নোটাবেকী অভয়ারণ্যে অভিযান করলে তার সত্যতা মিলবে।


এ বিষয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী গণমাধ্যমকে বলেন, সাধারণ জেলে হোক বা প্রভাবশালী দালাল হোক বনের আইন সবার জন্য সমান। অভয়ারণ্যে প্রবেশ বা বনে অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হয় না। তিনি আরও বলেন, কোনো বনকর্মীর বিরুদ্ধে টাকা নিয়ে মাছ শিকারের সুযোগ করে দেওয়ার অভিযোগ থাকলে আর সেটা প্রমাণিত হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর