চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বাঘায় স্মরণ সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত

  শিক্ষাবিদ,কবি,রবীন্দ্র গবেষক, ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর নাছিম উদ্দিন মালিথার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী স্মরণ সভা ও দোয়া মাহফিল সোমবার অনুষ্ঠিত হয়েছে। বাঘা উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে বিকাল ৪ টায় শাহদৌলা সরকারি কলেজ মাঠে  এ সভা অনুষ্ঠিত হয়। 

 বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট লায়েব উদ্দিন লাভলুর সভাপতিত্বে আয়োজিত এ স্মরণ সভায় প্রয়াত নাছিম উদ্দিন মালিথার বর্ণাঢ্য জীবনের স্মৃতি চারণ করে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম মোল্লা । তিনি বলেন, নাছিম উদ্দিন মালিথা ১৯৪৬ সালে বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন । তাঁর পিতার নাম প্রয়াত নোজির উদ্দিন মালিথা।

হালিম মোল্লা আরো বলেন, নাছিম উদ্দিন দীর্ঘ সময় শাহাজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসাবে দায়িত্ব পালন করেন অত:পর ২০২০ সালে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। তাঁকে সিরাজগঞ্জের শাহাজাদপুর এলাকার বিসিক বাসস্ট্যান্ড কবরস্থানে সমাহিত করা হয়। বর্তমানে সেখানে “প্রফেসর নাছিম উদ্দিন মালিথা পরিষদ’’ নামে একটি সংগঠন আত্বপ্রকাশ পেয়েছে । এই সংগঠনের পক্ষ থেকে আজ সোমবার সকালে অত্যান্ত কলবরে তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত স্মরণ সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর জুলফিকার আলী জিন্না, কালিদাসখালি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল ওয়াদুদ, প্রবীন সাংবাদিক ও কলামিস্ট মুস্তাফিজুর রহমান খান আলম, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, রাজশাহী কলেজের প্রফেসর আনিছুজ্জামান মানিক, বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম, রাজশাহী মাদার বক্স কলেজের সহকারী অধ্যাপক আক্তার বানু বিনা, সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন, শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক আমিরুল ইসলাম,বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিব মিঞা, রহমতুল্লা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন , বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ। 

আয়োজিত স্মরণ সভার সভাপতি এডভোকেট লায়েব উদ্দিন লাভলু প্রয়াত নাছিম উদ্দিন মালিথার লেখা একটি কবিতার চরণ ব্যক্ত করে বলেন, “তোমার পায়ের ধুলো হয়তো কোথাও এখনো মিশে আছে অজ্ঞাত গলিপথে এবং আমাদের অপ্রশস্ত আঙ্গিনায়’’। তিনি বলেন, প্রফেসর নাছিম উদ্দিন মালিথা কেবল একজন শিক্ষাবিদ ,কবি, রবিন্দ্র গবেষক  ও সাংস্কৃতিক ব্যক্তিত্বই ছিলেন না । তিনি ছিলেন একজন শিক্ষা অনুরাগী মানুষ ,সমাজ সেবক এবং আদর্শ শিক্ষাবিদ। তাঁর স্ত্রী ইয়াসমিন লাইলা অবস্বরপ্রাপ্ত শিক্ষিকা। ছেলে চকর মালিথা টেলিভিশনের সাংবাদিক। আমি তাঁর আতœার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চাচ্ছি। সেই সাথে এখানে এসে যারা স্মরণ সভাকে সাফল্য মন্ডিত করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।  

শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক আবু হানিফ ও ছাত্রলীগের সাবেক সভাপতি সানোয়ার সুরুজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন, নাছিম উদ্দিন মালিথার ছোট বোন হোমিও চিকিৎসক  নাজমা বেগম, বিভিন্ন স্কুল ও কলেজ থেকে আগত শিক্ষক মন্ডলী, স্থানীয় সুধীজন এবং সর্বস্তরের জনসাধারণ। সবশেষে প্রয়াত নাছিম উদ্দিন মালিথার  জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। #


Tag
আরও খবর
deshchitro-6a36d7136e013-210626120819.webp
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার

৩ ঘন্টা ২৪ মিনিট আগে