মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমানকে বিএনপির আহবায়ক কমিটিসহ দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি, স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের ৫ বিষয়ে অকৃতকার্য হয়ে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন চেয়ে ববি শিক্ষার্থীর অনশন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি

জিমেইলে প্রতারণা বেশি হয় যেসব কৌশলে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-12-2023 04:05:02 pm

বর্তমানে বিশ্বজুড়ে ১৫০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছেন জিমেইলের। আর তাই ব্যবহারকারীদের তথ্য চুরি করতে নিয়মিত জিমেইল অ্যাকাউন্টে সাইবার হামলা চালিয়ে থাকে হ্যাকাররা। 


এ জন্য জিমেইল ব্যবহারকারীদের নিরাপদে রাখতে গুগল বিভিন্ন পদক্ষেপ নিলেও সাইবার হামলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকেই। জিমেইল ব্যবহারকারীদের বোকা বানাতে মূলত তিনটি কৌশলে সাইবার হামলা বেশি করে থাকে হ্যাকাররা। জিমেইলে প্রতারণার কাজে ব্যবহৃত কৌশলগুলো দেখে নেওয়া যাক।


ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নামে ভুয়া ই-মেইল

জিমেইলে প্রতারণার জন্য বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নামে ভুয়া ই-মেইল বেশি পাঠিয়ে থাকে হ্যাকাররা। এসব ই-মেইলে জরুরি ভিত্তিতে অ্যাকাউন্ট হালনাগাদের কথা বলে ব্যাংকের কার্ড নম্বরসহ বিভিন্ন আর্থিক তথ্য জানতে চাওয়া হয়। 


অনেক সময় অ্যাকাউন্ট বাতিলের হুমকিও দেওয়া হয় ই-মেইলগুলোতে। ব্যাংকের পাঠানো ই-মেইলের ভাষা অনুকরণ করে এসব ই-মেইল লেখা হওয়ায় অনেকেই ভুল করে কার্ড নম্বরসহ বিভিন্ন তথ্য জানিয়ে দেন। ফলে সহজেই ব্যবহারকারীদের অর্থ ও তথ্য চুরি করতে পারে হ্যাকাররা।


প্রলোভনমূলক ভুয়া ই-মেইল

বিভিন্ন দিবস বা অনুষ্ঠানকে সামনে রেখে জিমেইলে স্প্যাম ও ফিশিং আক্রমণ বেশি করে হ্যাকাররা। এসব ভুয়া ই-মেইলগুলোতে সাধারণত কম দামে পণ্য বিক্রিসহ বিনা মূল্যে বিভিন্ন সুবিধা ও উপহার দেওয়ার প্রলোভন দেখানো হয়। শুধু তা-ই নয়, লাভজনক ভুয়া ব্যবসায়িক ই-মেইলও পাঠায় হ্যাকাররা। এসব ই-মেইলে ক্লিক করলেই যন্ত্রের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের দখলে। ।

ক্ষতিকর লিংকসহ ই-মেইল

জিমেইলে প্রতারণার জন্য হ্যাকাররা যেসব ই-মেইল পাঠায়, সেগুলোতে বেশির ভাগ সময়ই ক্ষতিকর লিংক যুক্ত করা থাকে। বেশির ভাগ সময়ই বিস্তারিত তথ্য জানানোর পাশাপাশি বিভিন্ন সুবিধা পেতে নিবন্ধন করতে বলা হয় ই-মেইলগুলোতে। কিন্তু লিংকে ক্লিক করলেই যন্ত্রে স্পাইওয়্যার সফটওয়্যার ও ভাইরাস প্রবেশ করে।


যেভাবে নিরাপদ থাকা যাবে

জিমেইলে নিরাপদ থাকার জন্য প্রথমেই অন্যদের পাঠানো ই-মেইলের উৎস যাচাই করতে হবে। অনেক সময় হ্যাকাররা ব্যবহারকারীদের বোকা বানানোর জন্য পরিচিত বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তির নামে ই-মেইল পাঠিয়ে থাকে। এ ক্ষেত্রে বেশির ভাগ সময়ই ই-মেইল ঠিকানার কিছু শব্দ পরিবর্তন করে ভুয়া ই-মেইল ঠিকানা ব্যবহার করা হয়। আর তাই অন্যদের পাঠানো ই-মেইল খোলার আগে সেটির ঠিকানা ভালোভাবে পরীক্ষা করতে হবে। শুধু তা-ই নয়, পরিচিত বা অপরিচিত ব্যক্তিদের পাঠানো ই-মেইলে থাকা লিংকে ক্লিক করা থেকেও বিরত থাকতে হবে।


দুই স্তরের নিরাপত্তা-সুবিধা ব্যবহার

সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে দুই স্তরের নিরাপত্তা-সুবিধা রয়েছে জিমেইলে। এ সুবিধা চালু থাকলে পাসওয়ার্ড লেখার পর ব্যবহারকারীর ফোনে বার্তা বা কোড পাঠানো হয়। কোডটি ব্যবহার করেই শুধু অ্যাকাউন্টে প্রবেশ করা যায়। এর ফলে হ্যাকাররা পাসওয়ার্ড হ্যাক করলেও জিমেইল অ্যাকাউন্ট নিরাপদ থাকে।

আরও খবর


695b8d3baf5ac-050126040651.webp
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

১০১ দিন ১৭ ঘন্টা ৩২ মিনিট আগে



deshchitro-68ef5f022573e-151025024450.webp
সিটিসেল আসছে আবার নতুন রূপে

১৮৩ দিন ১৮ ঘন্টা ৫৪ মিনিট আগে


68cdf79b03296-200925063851.webp
এআই খাতে ৬৮০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল

২০৯ দিন ৩ ঘন্টা ০ মিনিট আগে


68c8e7fd9831e-160925103053.webp
আজ বিশ্ব ওজোন দিবস

২১২ দিন ২৩ ঘন্টা ৭ মিনিট আগে


68b6f985c95e4-020925080453.webp
নতুন চমক আনল টিকটক

২২৬ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে