ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

সিলেটে ব্যাডমিন্টন খেলোর সময় প্রাণী সম্পদ কর্মকর্তার মৃত্যু

সিলেটে ব্যাডমিন্টন খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ শহীদুল ইসলামের মৃত্যু হয়েছে।

বুধবার (০৬ ডিসেম্বর) রাতে সিলেট নগরীর টিলাগড় দুগ্ধ খামারের মাঠে ব্যাডমিন্টন খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও পরে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়ার হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

শহীদুল ইসলাম নগরীর বালুচর সোনার বাংলা এলাকায় বসবাস করতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। ডা: মোহাম্মদ শহিদুল ইসলাম টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর নামা হামকুড়া গ্রামের মৃত্য ডা: আব্দুল গণি মিয়ার ছোট ছেলে। ডা: শহিদুল ইসলামের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি মৃত্যুকালে স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তার স্ত্রী ড. সুলতানা বিলকিস সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক হিসেবে কর্মরত। 

বুধবার দিবাগত রাত সাড়ে বারোটায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে দাফনের উদ্দেশে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে নিয়ে আসার পর নিজ বাড়িতে বৃহস্পতিবার দুপুর ২টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।



আরও খবর