বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

কথা বলার শিষ্টাচার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-08-2022 11:56:20 pm

প্রতীকী ছবি


ড. এ এন এম মাসউদুর রহমান: 


আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে মানুষই কেবল কথা বলতে পারে। মানুষ দুই বছর বয়স থেকে কথা বলতে পারলেও কীভাবে কোথায় কোন কথা বলতে হয়, তা শিখতে পুরো জীবন লাগে। তাই সবার অবস্থার চাহিদানুসারে কথা বলা উচিত। তবে কথা যা-ই বলি না কেন, তা সঠিক হওয়া এবং মিথ্যামিশ্রিত না হওয়াই বাঞ্ছনীয়। আল্লাহ বলেন, ‘হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো।’ (সুরা আহযাব: ৭০) তিনি আরও বলেন, ‘তোমরা মিথ্যা কথা পরিহার করো।’ (সুরা হজ: ৩০) সত্য কথা যদি নিজের বিপক্ষেও যায়, তবু তা বলতে হবে। আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ, তোমরা ন্যায়ের ওপর সুপ্রতিষ্ঠিত থাকবে আল্লাহর জন্য সাক্ষীরূপে। যদিও তা তোমাদের নিজেদের কিংবা বাবা-মায়ের অথবা কাছের আত্মীয়দের বিরুদ্ধে হয়।’ (সুরা নিসা: ১৩৫)


এ ছাড়া কোনো কথা বোধগম্য করার জন্য তা পুনরায় বলার নির্দেশনা ইসলামে রয়েছে। যেমন আনাস ইবন মালিক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী (সা.) কোনো কথা বললে তা তিনি তিনবার বলতেন, যাতে করে তা বোধগম্য হয়।’ (বুখারি) শুধু তাই নয়, কথার কমবেশির কারণে পারস্পরিক সম্পর্ক খারাপ হলেও মানুষ একে অপরকে অভিশাপ দেওয়া যেমন উচিত নয়, তেমনি কাউকে গালিগালাজ করাও ইসলাম পরিপন্থী। মহানবী (সা.) বলেন, ‘একজন মুমিন কখনো অভিশাপ দিতে পারে না।’ (তিরমিজি) তিনি আরও বলেন, ‘মুসলমানকে গালি দেওয়া ফাসেকি এবং তাকে হত্যা করা কুফরি।’ (বুখারি)


কারও সঙ্গে যুক্তিতর্ক উপস্থাপন করতে হলেও তা সুন্দরভাবে হওয়া আবশ্যক। আল্লাহ বলেন, ‘তুমি তোমার রবের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করো এবং সুন্দরতম পন্থায় তাদের সঙ্গে বিতর্ক করো।’ (সুরা আন-নাহল: ১২৫)


তাই মার্জিত ভাষায় কথা বলা একজন ইমানদারের দায়িত্ব ও কর্তব্য।


ড. এ এন এম মাসউদুর রহমান, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।


আরও খবর


6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

৭২ দিন ৩ ঘন্টা ৭ মিনিট আগে