চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জাতিসংঘের স্বেচ্ছাসেবকদের অবদানের প্রশংসা করেছেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-12-2023 03:06:00 pm

◾বাসস ডেস্ক : বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস আজ জাতিসংঘের স্বেচ্ছাসেবকদের অমূল্য অবদানের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস (আইভিডি) উদযাপনে, আসুন আমরা আদর্শকে গ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ হই, দায়িত্ব গ্রহণ করি ও আমাদের স্বেচ্ছাসেবামূলক কাজগুলি করি। আসুন আমরা এই পুরস্কারের জন্য আশাবাদী হই যে- এটি বিশ্বকে আমাদের সকলের কাছে নিয়ে আসবে।’

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস (আইভিডি)-২০২৩ উপলক্ষ্যে ইউনাইটেড নেশনস ভলেন্টিয়ার (ইউএনভি) বাংলাদেশ ভার্চুয়ালি আয়োজিত এক অনুষ্ঠানে আবাসিক সমন্বয়ক একথা বলেন। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল- ‘ইফ এভরিওয়ান ডিড’। প্রতিপাদ্যটিতে  বৃহত্তর স্বার্থে স্বেচ্ছাসেবী কাজে সবাইকে জড়িত হওয়ার আহ্বান জানিয়ে সম্মিলিত শক্তির ওপর জোর দেয়া হয়েছে। আলোচনায় সরকারী কর্মকর্তা, জাতিসংঘের অংশীদার, স্বেচ্ছাসেবী সংগঠন, সুশীল সমাজ সংগঠন, একাডেমিয়া, যুব-নেতৃত্বাধীন সংগঠন এবং সারা দেশের স্বেচ্ছাসেবীদের একত্র করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. কামরুল হাসান।

কামরুল হাসান বলেন, ‘এটি স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থ প্রচেষ্টার পাশাপাশি অধিকতর অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও সমৃদ্ধ বিশ্ব গঠনে তাদের ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার দিন। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসটি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রচারে স্বেচ্ছাসেবীদের উল্লেখযোগ্য অবদানের প্রমাণ ।’ 

জাতিসংঘের স্বেচ্ছাসেবকদের (ইউএনভি) নির্বাহী সমন্বয়ক টয়লি কুরবানভএক ভিডিও বার্তার মাধ্যমে বলেছেন, “আজ আমি বিশ্বজুড়ে সমস্ত স্বেচ্ছাসেবকদের বলছি- বিশ্বকে উন্নত করার জন্য, কাজ করার অনুপ্রেরণা খোঁজার জন্য, সমাধান তৈরি করার জন্য ও আমাদের আশা বাঁচিয়ে রাখার জন্য আপনাদের ধন্যবাদ। বিশ্বের কাছে আমাদের বার্তা হল- কল্পনা করুন, যদি আমরা স্বেচ্ছাসেবী কাজে যোগ দেই, তবে আমরা সবাই মিলে কী অর্জন করতে পারি।”

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইউএনভি আঞ্চলিক ব্যবস্থাপক ক্রিশ্চিয়ান হেনজল ভার্চুয়েলি অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, ‘স্বেচ্ছাসেবা পরিবর্তনের জন্য একটি অনুঘটক। এটা এমন এক শক্তি, যা সীমানা অতিক্রম করে সকল সম্প্রদায়কে একত্রিত ও মানুষের ক্ষমতায়ন করে।’

জাতিসংঘের ঢাকাস্থ কার্যালয়টি জানায়, বিশ্বব্যাপী এক বিলিয়নেরও বেশি স্বেচ্ছাসেবক রয়েছে এবং তাদের অর্ধেকই এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। তারা মানুষ এবং বিশ্বের সংহতি ও মানবতার জন্য কাজ করে। 

২০২৩ সালের শুরু থেকে, বাংলাদেশে জাতিসংঘের এই কাজে ১৮০ টিরও বেশি জাতিসংঘের স্বেচ্ছাসেবক অবদান রেখেছে। এটি বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ত্বরান্বিত করতে সহায়তা করছে। তারা সুস্বাস্থ্য ও কল্যাণ, শিশু ও মাতৃস্বাস্থ্য সেবা, সকলের প্রাথমিক শিক্ষায় প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি লিঙ্গ সমতা উন্নীত করা, গণতন্ত্র ও শান্তি বজায় রাখতে এবং জলবায়ুর পরিবর্তনজনিত পরিস্থিতির সাথে টিকে থাকতেও সহায়তা করেছে। এছাড়াও তারা দারিদ্র্য বিমোচনের উদ্যোগকে সহায়তা দিয়েছে।  

ইউএনভি বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর সোনিয়া মেহজাবীন তার উপস্থাপনায় বিষয়টি তুলে ধরেন এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের তাৎপর্য ও স্বেচ্ছাসেবক সম্পর্কে শ্রোতাদের অবহিত করেন।

ইউএনভি বিশ্বের প্রায় ১৬০টি দেশে সক্রিয় এবং ১৭০ টিরও বেশি জাতিসত্বার প্রতিনিধিত্ব করে। বিশ্বব্যাপী ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস (আইভিডি) পালিত হয়। স্বেচ্ছাসেবার শক্তি ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের সম্ভাবনার আলোকে উদযাপনের লক্ষ্যে জাতিসংঘ ১৯৮৫ সালে দিনটিকে আন্তর্জাতিক দিবস হিসাবে গ্রহন করে।

আরও খবর

6a3509c5e0008-190626032005.webp
বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো

১ দিন ১৪ ঘন্টা ৫ মিনিট আগে





6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

২০ দিন ১৭ ঘন্টা ১৯ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

৩৪ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে