কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান

শাহীনের সব বাড়লেও কমেছে কৃষি জমি!

স্ত্রী সংসদ সদস্য। কিন্তু দ্বিগুণ সম্পদ বেড়েছে স্বামীর আর সেই সাথে নিজের সম্পদ বেড়েছে প্রায় ১১ গুণের বেশি। লাখ টাকার সম্পদ থেকে ৫ বছরে বেড়ে এখন হয়েছে কোটি টাকার সম্পদ।


বলছি সাবেক আলোচিত সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও তার স্ত্রী বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তারের সম্পদের কথা।


একাদশ এবং আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলো আব্দুর রহমান বদি, কিন্তু মামলার কারনে তিনি মনোনয়ন না পেলেও রাজনীতির মাঠের বাইরে থাকা স্ত্রী শাহীন আক্তার পান মনোনয়ন।


১৭ লাখ ৯৬ হাজার থেকে ৫ বছরে শাহীন আক্তারের সম্পদ বেড়ে হয়েছে ২ কোটি ১২ লাখ টাকায়। তার স্বামী বদির সম্পদ বেড়েছে দ্বিগুণের বেশি। বদির সম্পদ ২০১৮ সালে ছিলো ৫ কোটি ৬২ লাখ টাকা আর তা বেড়ে হয়েছে প্রায় ১৩ কোটি ৩৯ লাখ টাকা।


কক্সবাজার -৪ আসনের বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তার ২০১৮ সালের হলফনামা অনুযায়ী তার নগদ টাকা ছিলো পাঁচ লাখ যা এখন ৫০ লাখ টাকা। ব্যাংকে জমা ছিলো শুধুমাত্র ১০ হাজার টাকা তা বেড়ে হয়েছে ২৭ লাখ ৫৫ হাজার টাকা। ১৫ ভরি স্বর্ণ বেড়ে হয়েছে ৪০ ভরি।


এছাড়াও তার গাড়ি ছিলোনা এবার তার ৯১ লাখ টাকার গাড়ি হয়েছে। সবকিছু বাড়লেও শাহীন এবং বদির কমেছে শুধু কৃষি জমির পরিমাণ।


বিএ পাশ করা সংসদ সদস্য শাহীন আক্তারের পেশা হিসেবে উল্লেখ করা হয় ঘরভাড়া, কৃষি ও লবণ মাঠ লাগিয়ত। যেখান থেকে তার বাৎসরিক আয় ২ লাখ ৭৬ হাজার টাকা।


দালান বাড়ি এপার্টমেন্ট এর সংখ্যা স্ত্রী শাহীন আক্তারের না বাড়লেও বেড়েছে স্বামী আব্দুর রহমান বদির। তবে তা কোথায় তার উল্লেখ নেই হলফনামায়।


এদিকে উখিয়া টেকনাফে চলতি মেয়াদে শাহীন আক্তার সংসদ সদস্য হলেও আলোচনায় ছিলো বদি। শাহীনকে দেখা যেতোনা কোনো সভা সমাবেশ কিংবা মিছিলেও।


Tag
আরও খবর