কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান

টেকনাফে ৫শ ৬০ক্যান বিদেশী বিয়ার ও ৭৫বোতল মদসহ আটক-১: পলাতক-৪

টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা পর্যটন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫শ ৬০ক্যান বিদেশী বিয়ার ও ৭৫ বোতল মদসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে। এই ঘটনায় আরো ৪জনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে। 


কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,গত ৪ ডিসেম্বর রাত ১১টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের পর্যটন বাজারের জনৈক জাহাঙ্গীর স্টোর (রশিদ আহাম্মদ এর মালিকানাধীন) নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক কারবারী দৌড়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে লেঙ্গুরবিল জাহালিয়া পাড়ার আব্দুস সালামের পুত্র শামসুল আলম (৪৬) কে মাদকের বস্তাসহ গ্রেফতার করতে পারলেও আরো ৪জন মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তার সাথে থাকা বিভিন্ন রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর হতে বিয়ার ও বিদেশী মদের বোতল মজুদ আছে বলে জানায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত মাদক কারবারীর হেফাজত হতে ৮ বোতল গ্র্যান্ড রয়েল বø্যাক বেøনডেড হুইস্কি,৬৭টি বোতল গেøন মাস্টার ফাইনেস্ট বেøনডেড হুইস্কি, ৫শ ৬০ক্যান মায়ানমারের তৈরী আন্দামান গোল্ড লেজার বিয়ার উদ্ধার করা হয়।



তিনি আরো জানান,উদ্ধারকৃত বিদেশী মদ ও বিয়ারসহ গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় করা হয়েছে। ###

Tag
আরও খবর