বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

জয়পুরহাটে ৩০ বিঘা জমির আলু বীজে চারা গজায় নি


জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কলিঙ্গা গ্রামের ফসলি মাঠের ১০-১২ জন কৃষকের প্রায় ৫০ বিঘা জমির আলু বীজের চারা গজায়নি। কৃষকেরা এসব জমিতে কারেজ জাতের আলুর বীজ রোপণ করেছিলেন। কোনো ক্ষেতে চারা গাছ ওঠার পর মাটির ভেতর আলুর বীজ পচেছে আবার কোথাও আলুর বীজের চারাই গজায়নি।

ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেছেন, আমরা ক্ষেতলালের ইটাখোলা বাজারের ওসমান উজ জামান মোল্লার দোকান থেকে ব্র্যাক কোম্পানির কারেজ জাতের আলুর বীজ কিনেছিলেন। ওসমান ব্র্যাক কোম্পানির আলুর বীজের ডিলার। আমরা প্রতি বছর ব্র্যাক কোম্পানির আলুর বীজ রোপণ করি। এবার ওই ডিলারের দোকান থেকে ব্র্যাকের কারেজ আলুর বীজ কিনে রোপণ করেছিলাম। কিন্তু আমরা এই আলুর বীজ রোপণ করে ক্ষতিগ্রস্ত হয়েছি। ডিলার আমাদের ব্র্যাকের আসল বীজ দিয়েছেন নাকি নকল দিয়েছে তা নিয়ে সন্দেহ রয়েছে।

স্থানীয় কয়েকজন কৃষক জানান, এবার এলাকার হিমাগারগুলোতে স্থানীয়ভাবে বিভিন্ন কোম্পানির মোড়কে খাবার আলু বীজ আলু হিসেবে প্যাকেট করা হয়েছিল। সেই আলুর বীজ বাজারে এসেছে। এ কারণে ভালোমন্দ আলুর বীজ চিহ্নিত করা আমাদের পক্ষে সম্ভব নয়। এবার জেলায় অনেক কৃষকের আলুর বীজ জমিতে পচে যাচ্ছে। আবার বীজের চারা উঠছে না।

কলিঙ্গা গ্রামের কৃষক তোরাব আলী বলেন, আমি আগাম বুকিং দিয়ে ক্ষেতলালের ইটাখোলা বাজারের ওসমান উজ জামানের দোকান থেকে ব্র্যাকের কারেজ জাতের আলু কিনে তিন বিঘা জমিতে রোপণ করেছিলাম। রোপণের ১৫ দিন অতিবাহিত হলেও আলুর বীজের চারাগাছ গজায়নি। প্রতি বছর ডিলার ওসমান উজ জামানের দোকান থেকে ব্র্যাকের আলুর বীজ কিনে জমিতে রোপণ করি। আগে কখন এ রকম হয়নি।

একই মাঠের কৃষক ইনসান ফকির বলেন, আমি আড়াই বিঘা জমিতে একই ডিলারের কাছ থেকে ক্যারেজ আলুর বীজ কিনে রোপণ করেছি। রোপণের পর মাটির ভেতর বীজ আলু পচে গেছে। এ মাঠের ১০-১২ জন কৃষকের ৩০ বিঘা জমির আলুর গাছ গজায়নি। এবার জেলার হিমাগারগুলোতে বিভিন্ন নামিদামি কোম্পানির মোড়কে খাবার আলু বীজ আলু হিসেব প্যাকেট করা হয়েছে। আমাদের মতো সাধারণ কৃষকদের ভালোমন্দ বীজ নিশ্চিত করা সম্ভব নয়।

কৃষক ছানাউল মন্ডল বলেন, সাড়ে তিন বিঘা জমিতে ক্যারেজ আলু বীজ রোপণ করেছিলাম। বীজ আলু পচে গাছ গজায়নি। নতুন করে তিন বিঘা জমিতে গ্যানুলা আলু রোপণ করেছি।

এ বিষয়ে ইটাখোলা বাজারের ডিলার ওসমান উজ জামান বলেন, চলতি মৌসুমে ব্র্যাকের এ গ্রেড ১৯৩ বস্তা, বি গ্রেড ৪০৩ বস্তা কারেজ আলুর বীজ পেয়েছি । এ দুটি গ্রেডের আলুর বীজ ৬৯ জন কৃষক আলুর বীজ কিনেছেন। এরমধ্যে ১০ জন কৃষকের অভিযোগ করেছেন। আলুর বীজ সঠিক ছিল। কৃষকরা রোপণের সময় কোনো ক্রুটি করার কারণে এ অবস্থা হয়েছে বলে মনে করছি। ব্র্যাকের বীজ কোম্পানি টেরিটরি কর্মকর্তা আলুর ক্ষেতে গিয়েছিলেন তিনি ভালো বলতে পারবেন।

ব্র্যাকের টেলিটরি কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, আমি কয়েক কৃষকের জমি দেখেছি। কৃষকেরা আলু রোপণের পর দেরিতে সেচ দিয়েছেন। আবার অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করেছেন। তারা কেটে আলু বীজ রোপণ করেছিলেন। কাটা আলুর বীজে রাসায়নিক সারের সংস্পর্শে আলু নষ্ট হয়েছে। কৃষকেরা তাদের নিজের দোষ স্বীকার করছেন না। 

এ ছাড়া কিছু আলুর বীজ ব্র্যাকের নয় .. বলে মন্তব্য  করেছেন ব্রাকের টেলিটরি কর্মকর্তা জহুরুল ইসলাম..

Tag
আরও খবর