শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

জামালপুর-২ আসনে প্রতীক বরাদ্দের আগেই নৌকার তোরণ নির্মাণ ! প্রশাসন নিশ্চুপ

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। কিন্তু প্রশাসন নিশ্চুপ থাকায় নির্বাচনী আচরণবিধি তোয়াক্কা না করে প্রতীক বরাদ্দের আগেই জামালপুর-২ ইসলামপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের সমর্থকেরা বিভিন্ন এলাকায় নৌকার বড় বড় তোরণ নির্মাণ করার অভিযোগ উঠেছে। ওইসব তোরণে নৌকায় ভোট চেয়ে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের ছবি সংবলিত ব্যানার সাঁটিয়ে দেওয়া হয়েছে। এছাড়া দলের বিশেষ বর্ধিত সভার নাম ভাঙিয়ে নৌকা প্রতীক বিজয় করার লক্ষ্যে প্রচার-প্রচারোণা চালানোরও রয়েছে বিস্তর অভিযোগ।

অভিযোগ উঠেছে, সরকার দলীয় প্রার্থীর পক্ষে  আচরণবিধি লঙ্ঘন হলেও আইনগত ব্যবস্থাগ্রহণ করতে দেখা যায়নি সহকারী রিটার্ন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের। তবে ধর্ম প্রতিমন্ত্রীর দাবি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি। আর উপজেলা প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে, কোথাও আচরণবিধি ভঙ্গের ঘটনা ঘটলে, তড়িৎ ব্যবস্থা নেওয়ার।

সোমবার (৪ ডিসেম্বর) সরেজমিনে দেখা গেছে, উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বাজারের মূল প্রবেশ পথে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে নৌকা প্রতীকের বিশাল তোরণ নির্মাণ করা হয়েছে। এছাড়া নৌকার প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের নিজ ইউনিয়ন পলবান্ধার বাহাদুরপুর তিন রাস্তার মোড় এলাকায় বেশকয়েকটি বড় বড় নৌকার তোরণ নির্মাণ করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। নির্মিত এসব তোরণে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের ছবিসহ 'নৌকায় ভোট দিন' লেখা সংবলিত ব্যানার সাঁটিয়ে দেওয়া হয়েছে। 

স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীনের সমর্থক পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর বলেন, 'আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয় করতে তাঁর সমর্থকেরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচার-প্রচারোণা করে যাচ্ছে। প্রতীক বরাদ্দের আগেই বিভিন্ন জায়গায় নৌকা তোরণ নির্মাণ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের তথ্য দেওয়া হলেও আইনগত ব্যবস্থাগ্রহণ করতে দেখা যায়নি সহকারী রিটার্ন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থক উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামীসহ যুবলীগের বিশেষ বর্ধিত সভার নাম ভাঙিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারোণা চালানো হলেও প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই।'

পলবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সাবেক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল বলেন, 'ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় স্থানীয় নেতা-কর্মীরা বেশকয়েকটি নৌকার তোরণ নির্মাণ করেছে। এতে যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে, সেটা ভাবা হয়নি। তবে আচরণবিধি লঙ্ঘন হয়ে থাকেলে, সেক্ষেত্রে নৌকার তোরণ সরিয়ে ফেলা হবে।'

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর বিকেলে নৌকায় ভোট দিতে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা উচ্চ বিদ্যালয় কক্ষে নোয়ারপাড়া এবং সাপধরী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে যৌথ বর্ধিত সভা করা হয়। নোয়ারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও গোয়ালেরচর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ মোহাম্মদ হারুনুর রশীদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোহন মিয়া। নোয়ারপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. রাশিদুল ইসলামের সঞ্চালনায় ওই সভার ব্যানারের উপরে লেখা ছিল 'আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নোয়ারপাড়া ও সাপধরী ইউনিয়ন শাখার উদ্যোগে যৌথ বর্ধিত সভা'।

নোয়ারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সাইদুর রহমান বলেন, 'বর্ধিত সভায় ঘরোয়াভাবে নৌকার প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে বিজয় করতে নেতা-কর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনোকিছু দেখছি না।'

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মা জামান চৌধুরী বলেন, 'আগামী ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নৌকা প্রতীকের তোরণ নির্মাণের বিষয়টি আমার জানা নেই। বিষয়টি ইউএনও স্যারকেউ অবগত করুন।'

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, 'আচরণবিধি লঙ্ঘন হওয়ার অভিযোগ কেউ দেয়নি। তবে নির্বাচনী প্রচার-প্রচারোণায় আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটলে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।'

এবিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের সঙ্গে  যোগাযোগ করা হলে, তিনি মোবাইল ফোনে বলেন, 'আচরণবিধি লঙ্ঘন করে কোথাও প্রচারোণা করা হচ্ছে না। বরং আচরণবিধি ভঙ্গ না করতে নেতা-কর্মীরা সজাগ রয়েছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো ফাঁকা আওয়াজ। বরং তফসিল ঘোষণার পর কোথাও নৌকার তোরণ নির্মাণের খবর পাওয়া যায়নি।'


আরও খবর