ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে এপিএ কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২০২৪ সংক্রান্ত এপিএ কমিটির দ্বি-মাসিক সভা আজ ২৯ নভেম্বর (বুধবার) সকাল ১১টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্যের চলতি দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’র বর্তমান অগ্রগতি ও কর্মসম্পাদন কার্যক্রম বাস্তবায়ন ও অর্জনের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

সভায় প্রধান অতিথি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় সম্পর্কে সকলকে পূর্ণাঙ্গ ধারণা দিতে সিটিজেন চার্টার স্থাপন করা হয়েছে। এখন দেখলেই মনে হয় গোছানো পরিবেশ। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে সকলেই প্রচেষ্টা করছেন। যার ফলে এবছর এপিএ মূল্যায়নে আমরা চতুর্থ স্থান অর্জন করেছি। আগামীতে যেন আমরা প্রথম স্থানে যেতে পারি- এজন্য সকলকে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।  

বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির সভাপতি ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এপিএ কমিটির সদস্য আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান, অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান, প্রশাসন শাখার উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-রেজিস্ট্রার মো. মঈনুল হোসেন, একাডেমিক শাখা-২ এর উপ-রেজিস্ট্রার কাকলি রহমান, আইসিটি সেলের প্রোগ্রামার ইঞ্জি. ফারুক হোসেন, সেকশন অফিসার (লিগ্যাল সেল) মো. আরিফুর জামান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ফোকাল পয়েন্টবৃন্দ তাদের ওপর অর্পিত কাজের অগ্রগতি প্রতিবেদন পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন। সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার (কাউন্সিল) এস এম আবু নাসের ফারুক।

Tag
আরও খবর