লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডাকাত আতংকে ঘুম হারাম ১০ গ্রামের মানুষের,অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে এলাকাবাসী

কক্সবাজারের রামুর জোয়ায়ারিয়ানালা ইউনিয়নের ১০ গ্রামের মানুষের ঘুম হারাম হয়ে গেছে ডাকাত আতংকে। অপহরণ করে মুক্তিপণ আদায়, নিরীহ কৃষককে ধরে নিয়ে টাকার জন্য অমানসিক নির্যাতন করে আসছে কয়েকটি ডাকাক গ্রুপ। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলে আসলেও প্রশাসনের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। এমন ডাকাত অপহরণের আতঙ্কে ঘুম হারাম হয়ে জোয়ারিয়ানালার ১০টি গ্রামবাসীমের ২০হাজার মানুষের। পালাক্রমে পাহারায় রাত কাটাচ্ছেন তারা।


জোয়ায়ারিয়ানালার বাসিন্দা কৃষক মোস্তাক বলেন, আজ সকালে আমাদের গ্রামের একজনকে অপহরণ করে নিয়ে যায় যায় ডাকাত দলের সদস্যরা। আমরা বিষয়টি প্রশানসকে জানায়।তখনও কেউ আসেনি। শেষ ভরসা হিসাবে আমাদের গ্রামের সন্তান জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন কে খবর দিলে সে এলাকার লোকজন নিয়ে পাড়ারের ভিতর থেকে কৃষক আজিজকে উদ্ধার করা হয়। আমাদের পাশে প্রহরী হিসাবে সাদ্দাম কাজ করে।


আরেক বাসিন্দা রফিক বলেন, আমাদের এলাকায় অপহরণ দীর্ঘদিদের। প্রশাসনের গাফিলতির কারণে এসব অপরাধ গুলো হচ্ছে। আজ যদি সাদ্দাম না হতো তাহলে আমরা আমাদের গ্রামের এক যুবকে হারাতাম।


এর আগে রোববার সকালেও মহিষ নিয়ে জোয়ারিয়ানালার পাহাড়ি এলাকায় যায় রাকাল আজিজ। তাকে অস্ত্রের মূখে অপহরণ করে অমানিসক নির্যাতন করা হয়। প্রায় তিন ঘন্টা পর এলাকাবাসির তৎপরতায় জিম্মিদশা থেকে মুক্তি পায় আজিজ।


আজিজ বলেন, কিছু সন্ত্রসী আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে নির্যাতন করে। আমাকে আধা ঘণ্টা বেধে নির্যাতন করা হয়। আজ যদি এলাকার মানুষ না যেত তাহলে হয়তো বা আমার পৃথিবীর মুখ দেখা হত না।



জনপ্রতিনিধিরা বলছেন, বেশকিছুদিন ধরে ডাকাত দল আবারো সক্রিয় হয়েছে। কিছুদিন আগেও তিন লাখ টাকা মুক্তিপনের বিনিময়ে ফিরেছে। এভাবে চলতে থাকলে এলাকার কৃষি ও বিভিন্ন চাষাবাদ হুমকির মূখে পড়বে।


জোয়ায়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন প্রিন্স বলেন, আমার ইউনিয়নের একজন রাখাল কে কিছু ডাকাত অপহরণ করে নিয়ে যায়। শুধু আজ নয় এই রকম অনেক ঘটনা ঘটে প্রায় সময়। যদি প্রশাসন একটু তৎপরতা চালায় সব অপরাধীরা ধরা পরবে।



কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেন, আমার এলাকার একজনকে রাখাল কে অপহরণ করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। খবর পেয়ে আমি এলাকার মানুষ নিয়ে গভীর পাহাড়ে গিয়ে তাকে উদ্ধার করি। এই এলাকায় ২হাজারের ওপরে পরিবার আছে এবং প্রায় ২০হাজারের উপরে মানুষ আছে। তাদের নিরাপত্তার জন্য আমি সবসময়ই কাজ করে যাবো ।

Tag
আরও খবর



6ab5359bed43c-240926083715.webp
সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

১ দিন ১৬ ঘন্টা ১৪ মিনিট আগে