পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

সুন্দরগঞ্জে নৌকার প্রার্থী আফরুজা বারীর বিশাল শোভাযাত্রা , আনন্দে ভাসছে নেতা-কর্মীরা।

সুন্দরগঞ্জে নৌকার প্রার্থী আফরুজা বারীর বিশাল শোভাযাত্রা , আনন্দে ভাসছে নেতা-কর্মীরা। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে আওয়ামী লীগ মনোনীত আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারীর নেতৃত্বে সুন্দরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দেবী চৌধুরানী ডিগ্রী কলেজ মাঠ থেকে এ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় প্রায় দুই হাজারের অধিক মোটরসাইকেলে করে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর ও সড়ক পথে দেবী চৌধুরানি ডিগ্রী কলেজে আসেন তিনি। এসময় নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌরশহরের বঙ্গবন্ধু ম্যুরাল চত্ত্বর ও উপজেলা পরিষদে অবস্থিত বঙ্গবন্ধুর প্রকৃতিতে পৃথক পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন মিসেস আফরুজা বারী। পরে চন্ডিপুর ইউনিয়নের ফারাজিপাডায় সাবেক সংসদ সদস্য মরহুম গোলাম মোস্তফা আহমেদের কবর যিয়ারত করেন তিনি। শেষে সর্বানন্দ ইউনিয়নের নিজ বাড়িতে এসে তাঁর ছোটভাই ও সাবেক সংসদ সদস্য মরহুম মঞ্জুরুল ইসলাম লিটনের কবর যিয়ারত করে শোভাযাত্রার কার্যক্রম সমাপ্ত করেন তিনি।

এসময় মিসেস বারী স্বামী আলহাজ্ব মো. আব্দুল্লাহেল বারী, উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল আলম সরকার লেবু, সহ-সভাপতি সফিউল ইসলাম আলম, সাজেদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, গোলাম কবির মুকুল, রেজাউল আলম সরকার রেজা, সাংগঠনিক সম্পাদক হাফিজা বেগম কাকলী, দপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলাম প্রামাণিক বকুল, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান লিটু, শ্রমিক লীগের সভাপতি গনেশ শীল, কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাছুদ প্রামাণিক, সহ-সভাপতি মাহমুদুর রহমান মিলন, তাঁতী লীগের সভাপতি ইউনুস আলী সরকার, মহিলা যুবলীগের সভাপতি আল্পনা গোষ্মামী, ছাত্রলীগ নেতা রতন মিয়া সহ প্রমূখ। এতে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর





6aec7fb21c1c8-051126070802.webp
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

৪ ঘন্টা ১০ মিনিট আগে