কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

বগুড়ায় রবিশস্য আবাদে ঝুঁকেছেন কৃষক

রবিশস্যের জন্য জমি প্রস্তত করা হচ্ছে।

বগুড়ার আদমদীঘি উপজেলায় রবিশস্য আবাদে ঝুঁকেছেন কৃষকরা। চলতি মৌসুমে ৮ হাজার ৭ শ' ২২ হেক্টর জমিতে রবিশস্য চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে কৃষকরা ইতিমধ্যেই আগাম আমন ধান কেটে ওই জমিতেই আলু, সরিষা, গম, পিয়াজ, রসুনসহ অন্যান্য রবিশস্য ফসল চাষের কাজে এখন ব্যস্ত সময় পার করছেন। এবার বাজারে আলু ও সরিষার দাম বেশি থাকায় এ উপজেলায় দ্বিগুণ রবিশস্যের আবাদ করছেন বলে কৃষকরা জানিয়েছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আদমদীঘি  উপজেলায় ১২ হাজার ১৮০ হেক্টর আবাদি জমি রয়েছে। চলতি রবিশস্য মৌসুমে আগাম রোপা আমন ধান কাটার পর অত্র উপজেলায় ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এবার মোট ৮ হাজার ৭শ' ২২ হেক্টর জমিতে রবিশস্য চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ২হাজার ৮৫০ হেক্টর জমিতে আলু, ৫হাজার ৩৫০ হেক্টর জমিতে সরিষা, ৩০ হেক্টর জমিতে গম, ৩শ ৫০ হেক্টর জমিতে শাক-সবজি, ৫০ হেক্টর জমিতে পিয়াজ, ২৫ হেক্টর জমিতে রসুন, ২৭ হেক্টর জমিতে মসুর ডাল, ৫ হেক্টর জমিতে ভুট্টা এবং ৩৫ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই এ উপজেলার কৃষকরা আগাম রোপা আমন ধান কেটে সেই জমিতে হাল চাষ করে বিভিন্ন জাতের আলু, সরিষা, পিয়াজ, শীতকালিন মরিচ, শাক-সবজিসহ অন্যান্য রবিশস্য লাগানো শুরু করেছেন। তেঁতুলিয়া গ্রামের কৃষক রহমান জানান, গত মৌসুমে ১বিঘা সরিষা চাষ করে ছিলাম। বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধি হওয়ায় তিনি এবার ৩বিঘা সরিষা চাষ করেছেন। কাশিমালা গ্রামের কৃষক মিজানুর রহমান জানান, এবার আমি প্রায় সব জমিতেই আলু, সরিষা চাষ করেছি।

আদমদীঘি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী বলেন, গত বছরের তুলনায় এবার দ্বিগুণ হারে সরিষা, আলু চাষ করছেন কৃষকরা। এবার আবহাওয়া অনুকুলে থাকলে রবিশস্যের আবাদেরও বাম্পার ফলন হবে।

Tag