মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশাল মহাসড়কে বিএনপির শ্রমিকদলের বিক্ষোভ মিছিল।


বরিশালে বিএনপি ডাকা ৪৮ ঘণ্টার হরতাল অবরোধের সমর্থকরা ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক দল। অবরোধের দ্বিতীয় দিন বুধবার  ২২ নভেম্বর সকালে মহাসড়কের কাশিপুরে নগর শ্রমিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। এসময় তারা সরকারের পদত্যাগ ও ঘোষিত তফসিলের বাতিল দাবি করে বিভিন্ন শ্লোগান দেয়। এছাড়া বেলা ১১টা পর্যন্ত অবরোধ সমর্থনে আর কোনো কর্মসূচির খবর পাওয়া যায়নি।অবরোধে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নগরীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। অন্যদিকে যাত্রী সংকটে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাসটার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। বরিশাল নৌ বন্দরেও যাত্রী সংকটে অভ্যন্তরীণ রুটে স্বাভাবিক দিনের চেয়ে কম সংখ্যক লঞ্চ বন্দর ত্যাগ করেছে।তবে নৌবন্দর থেকে প্রতিদিনের মত ঢাকার উদ্দেশ্যে দুটি লঞ্চ ছেড়ে যাবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। এছাড়া লঞ্চ টার্মিনালে প্রবেশের সময় সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ তল্লাসি করতে দেখা গেছে কোস্টগার্ড সদস্যদের। বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, স্বাভাবিকভাবেই লঞ্চ চলছে।এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাতে নিয়মঅনুযায়ী ঢাকার উদ্দেশে দুটি লঞ্চ ছেড়ে যাবে। তবে যাত্রী কম বলে জানান তিনি। বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নগরীতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে কাজ করে যাচ্ছে। 


আরও খবর