অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

নগর জুড়ে অবৈধ পার্কিং, বাড়ছে জনদুর্ভোগ


নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবৈধ পার্কিংয়ে বাড়ছে জনদুর্ভোগ।দক্ষিণবঙ্গের মানুষের রাজধানী ঢাকার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম ঢাকা-বরিশাল মহাসড়ক। পদ্মা সেতু নির্মাণের পর বেড়ে উঠেছে আরো গতিশীল যানবাহন। পদ্মা সেতু ঘিরে তৈরি হয়েছে পর্যটকদের অপার সম্ভাবনাসহ অর্থনৈতিক খাতগুলো। ঢাকা থেকে দেশের দ্বিতীয় সমুদ্রসৈকত কুয়াকাটায় যেতে সময় সাশ্রয় হয়। কুয়াকাটা, তালতলীর টেংরাগিরি, শুভসন্ধ্যা, বরগুনা, পাথরঘাটাসহ আশপাশের একালা। এমনকি সুন্দরবনকেন্দ্রিক পর্যটনশিল্প বিকশিত হবে। খুলে গেছে সারা বাংলাদেশব্যাপী যোগাযোগের দ্বার। কিন্তু এসবের ক্ষেত্রে বাধা হয়ে দাড়িয়েছে কৃত্রিম যানযট। নথুল্লাবাদ নামক স্থানে এ মহাসড়ক দখল করে রেখেছে সিএনজি- আলফা ড্রাইভাররা। পকেট রাস্তার পরে এবার শহরের প্রধান সড়কও তাদের দখলে। ৫৮ বর্গকিমি এর শহরে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় দুই হাজারেরও বেশি আলফা-সিএনজি। সেই সাথে পাল্লা দিয়ে ছুটে বেড়াচ্ছে ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান। মহানগরে নির্দিষ্টসংখ্যক থ্রীহুইলার চলার অনুমতি দিলেও বাকি গুলো চলছে নিজ ক্ষমতার বলে।কোন রকম নিয়ম নীতির বলয় না থাকায় ইচ্ছামত বিচরণ করছে। যার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, সেই সাথে শান্ত শহরে যানজট লেগেই থাকে। দুর্ভোগ আর পরিবেশ দূষণের মত ভয়াবহ চিত্র ফুটে উঠছে শহরে। দক্ষিণ বঙ্গের সাধারণ গনমানুষের ভরসার স্থল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসা রুগীদের স্বজনরা জানান, অসহায়ের মতো দীর্ঘ সময় জ্যাম উপেক্ষা করে হাসপাতালে পৌছাতে হয় আমাদের। তাই কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন, যাতে আমাদের তাড়াতাড়ি পৌঁছানো সম্ভব হয়। যানজট নামের এই দুর্ভোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায়, নগরীর প্রাণকেন্দ্র সদর রোড বিবি পুকুর পারে সিএনজি পার্কিংয়ের নামে চলছে স্টান্ড, নেয়া হচ্ছে ওখান থেকে পদযাত্রী। গুরুত্বপূর্ণ নথুল্লাবাদ মহাসড়কে চলছে স্টান্ডের নামে বাস দিয়ে সড়ক দখল। বস্তুত যানজটের কারণে প্রতিনিয়ত নানান সমস্যার মুখোমুখি হচ্ছেন নগরবাসী। শিক্ষার্থীরা সময়মতো স্কুল-কলেজে যেতে পারছে না। পরীক্ষার সময় যানজটের কারণে হলে ঢুকতে দেরি হচ্ছে। আবার অফিস-আদালতসহ নানান কাজে কর্মজীবীরা সময়মতো পৌঁছাতে পারছেন না। মানসিক স্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব ফেলছে যানজট। স্বল্প দূরত্বের পথ পাড়ি দিতে গিয়ে অকারণে দীর্ঘ সময় রাস্তায় বসে ধৈর্যের ব্যাঘাত ঘটছে।বিশ্লেষকরা বলছেন, অপরিকল্পিত নগরায়ণ, ফুটপাত দখল, ট্রাফিক সিগন্যাল মেনে না চলা, ব্যক্তিগত গাড়ির সংখ্যা বৃদ্ধি, অপ্রশস্ত সড়ক, ফিটনেসবিহীন গাড়ির অবাধ চলাচল এবং গণ পরিবহনের বদলে সিএনজি হলুদ অটোর রাজত্ব বরিশালকে যানজটের নগরীতে পরিণত করেছে।এ বিষয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ–পুলিশ কমিশনার এসএম তানভীর আরাফাত পিপিএম (বার) জানান, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিদের সহ সবাই মিলে কাজ করতে হবে। সিটি করপোরেশনের সাথে আলাপ-আলোচনা হয়েছে। ইতিমধ্যে মেয়রকে জানানো হয়েছে, অতি শীগ্রই পার্কিংয়ের ব্যবস্থা গ্রহণ করা হবে আশাকরি

আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২৩ ঘন্টা ৪৮ মিনিট আগে