কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান

বিয়ের দাওয়াত কার্ড অর্ডার করে ফেরার পথে অপহরণকারীদের কবলে তারেক

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে তারেকুর রহমান (২৩) নামে এক যুবক অপহরণের শিকার হয়েছে। বর্তমানে মুঠোফোনে মুক্তিপণের জন্য হুমকি দেওয়া হচ্ছে পরিবারকে।


২০ নভেম্বর রাত পৌনে ১২ টার দিকে ঈদগড়-ঈদগাঁও সড়কের ঈদগড় পানেরছড়া ঢালায় এই ঘটনা ঘটে। তারেক ঈদগড়ের ধুমছকাটার মো. ওসমানের ছেলে।



ঈদগড় ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ আলম জানান, সোমবার রাত পৌনে ১২ টার দিকে তারেক তার টমটম অটোরিক্সা নিয়ে ঈদগাঁও বাজার থেকে ঈদগড় যাচ্ছিলেন। এসময় তার সঙ্গে ছিলেন শহিদুল ইসলাম, জাহেদ ও আব্দুল খালেক নামে আরো তিন যুবক। পথিমধ্যে পানেরছড়া ঢালায় অপহরণকারীদের কবলে পড়ে তারা।


তিনি জানান, অপহরণকারীরা আব্দুল খালেক ও জাহেদকে ছেড়ে দিলেও তারেক ও শহিদুলকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে নিয়ে যায়। পরে ভোরে পাহাড়ের এক আস্তানা থেকে অন্য আস্তানায় নিয়ে যাওয়ার সময় অপহরণকারীদের কবল থেকে পালিয়ে আসে শহিদুল। বর্তমানে তারেকের পরিবারের কাছে ফোন করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবী করছে অপহরণকারীরা।


অপহৃত তারেক স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলমের বোনের ছেলে।



পরিবার সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার তারেকের বিয়ের দিন ধার্য্য করা হয়েছে। বিয়ের দাওয়াপত্র অর্ডার করতে বন্ধু শহিদুলকে নিয়ে ঈদগাঁও বাজারে গিয়েছিলেন তিনি। পরে ফেরার পথে ধুমছকাটা এলাকার আরো দুই যাত্রী উঠে তার গাড়িতে। তবে অপহরণকারীরা তারেক ও তার বন্ধু শহিদুলকে নিয়ে গেলেও অন্য দুইজনকে ছেড়ে দেয়।


ইউপি সদস্য খোরশেদ আলম জানান, শহিদুল পালিয়ে আসলেও তার মুঠোফোন অপহরণকারীদের কাছে। সেই নাম্বার থেকে ফোন করে তারেকের মা হোসনে আরার কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দবী করা হচ্ছে। তারেকের পরিবার অত্যন্ত দরিদ্র। তাদের পক্ষে মুক্তিপণ দেওয়া সম্ভব নয় জানিয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।


রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, ঘটনার পর খবর পাওয়ার পর থেকে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। তবে মুক্তিপণ দাবীর বিষয়টি তারা জানেননা বলে জানান তিনি।

Tag
আরও খবর