উলিপুর উপজেলার নুতন উপজেলা নির্বাহী অফিসার এ. টি. এম. আরিফ সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির গেজেট প্রকাশ ১৪ উড়োজাহাজ ক্রয়ে চুক্তি সই করল বিমান বাংলাদেশ শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ‎মোংলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই লাখাইয়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও। আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন স্থান পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম তাজকিয়া চৌদ্দগ্রাম বর্ণাঢ্য আয়োজনে "দৈনিক দেশ রূপান্তর" এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অসন্তোষ, উপাচার্যের আশ্বাসে খুললো বিভাগের তালা আদমদীঘিতে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় অনুষ্ঠিত শান্তিগঞ্জে ২১৯৫ মেট্রিক টন বোরো ধান ক্রয় সরকার বাংলাদেশ ও রাশিয়া অকৃত্রিম বন্ধু : স্পিকার বিরোধী দলের আপত্তির মধ্যেও দুটি বিল পাস বাগআঁচড়া-সাতমাইল পশুহাটের আগামী ১বছরের ইজারা সম্পন্ন জয়পুরহাটে আগামী ২রা মে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ পীরগাছায় ব্র্যাক সিডের আয়োজনে আলুর উৎপাদন বৃদ্ধির কর্মশালা ভারি বৃষ্টিতে নলছিটিতে যাত্রীবাহী বাস খাদে, আহত-২০ বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান জয়পুরহাটে বিস্ফোরক-হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৭ নেতাকর্মী কারাগারে জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশের টেস্ট দল ঘোষণা, আছে নতুন তিন মুখ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-11-2023 01:26:10 pm

© সংগৃহীত ছবি

বিশ্বকাপ ব্যর্থতা ভুলে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে নতুন করে শুরু করতে চায় বাংলাদেশ। যদিও ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজে স্বাগতিকরা একাধিক সিনিয়র ক্রিকেটারকে পাচ্ছে না। ফলে টাইগারদের সাদা পোশাকের ক্রিকেটে নতুন মুখ দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল ছিল। বিসিবির ঘোষিত দলেও সেই চিত্র দেখা গেছে। যেখানে নতুন করে ডাক পেয়েছেন তিন নতুন ক্রিকেটার। তারা হলেন- হাসান মাহমুদ, হাসান মুরাদ ও শাহাদাত হোসেন দিপু।


আজ (শনিবার) সন্ধ্যায় কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক রেখে দুই ম্যাচের সিরিজের জন্য এই দল দেওয়া হয়েছে। এর আগে অবশ্য দুপুরে পারিবারিক কারণে লিটন দাসকে ছুটি দেওয়ায় শান্তকে অধিনায়ক করার কথা জানিয়েছিল বিসিবি।


১৫ সদস্যের এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন স্পিনার মুরাদ, পেসার হাসান ও ব্যাটার দিপু। এছাড়া দলে ফিরেছেন স্পিনার নাঈম হাসান, নুরুল হাসান সোহান। এর আগে চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে যান সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। এছাড়া আগে থেকেই দলের বাইরে আছেন এবাদত হোসেন ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল।


নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ নভেম্বর। দ্বিতীয় টেস্টটি হবে ঢাকার মিরপুর হোম অব ক্রিকেটে, যা শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। তার আগে বাংলাদেশ দলের কোচিং স্টাফেও বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। পেসারদের গুরু অ্যালান ডোনাল্ড ইতোমধ্যে বিদায় নিয়েছেন। এছাড়া স্পিন কোচ রঙ্গনা হেরাথের সঙ্গেও চুক্তি শেষ হবে ৩০ নভেম্বর। সে কারণে টেস্ট সিরিজের জন্য জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হচ্ছেন এইচপি দলের সঙ্গে থাকা বোলিং কোচ কলিমোর এবং ব্যাটিং পরামর্শক ডেভিড হেম্প।


◾বাংলাদেশ টেস্ট স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।

আরও খবর




697cc47c045f1-300126084724.webp
অবশেষে মুখ খুললো শ্রীলঙ্কা

৯০ দিন ৬ ঘন্টা ৪৩ মিনিট আগে



6974c233b58dd-240126065931.webp
বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো বাংলাদেশ

৯৬ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে


6973a6a2d832a-230126104938.webp
চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

৯৭ দিন ৪ ঘন্টা ৪১ মিনিট আগে