অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

এবারও নৌকা নিয়ে ভোটে লড়বে ইনুর জাসদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-11-2023 03:21:01 am

হাসানুল হক ইনু © ফাইল ছবি


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণ করবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। ফলে বরাবরের মতো এবারও জোটের প্রতীক হিসেবে নৌকা নিয়ে ভোটে লড়বে দলটি। যদিও জাসদের নিজের নির্বাচনী প্রতীক মশাল


শুক্রবার (১৭ নভেম্বর) নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিকভাবে এক চিঠিতে বিষয়টি জানিয়েছে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন দলটি।


জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন এ বিষয়ে বলেন, আজকে দলের পক্ষ থেকে আমি চিঠি জমা দিয়ে এসেছি। অতীতের মতো এবারও আমরা জোটবদ্ধ হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবো।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণে ইচ্ছুক দলগুলোকে শনিবারের (১৮ নভেম্বর) মধ্যে জানাতে বলেছে ইসি। তার অংশ হিসেবে জাসদ তাদের অবস্থান জানিয়েছে। অন্যান্য দলও পর্যায়ক্রমে জানাবে।


একাদশ জাতীয় নির্বাচনেও কিছু দল আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশ নিয়েছিল।


আরও খবর