ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ভালুকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা ও ছেলে আহত।


 ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:-ময়মনসিংহের ভালুকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা আঃ মালেক (৬০) ও ছেলে কাজল (৩০) অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শনিবার (৮অক্টোবর) ঢাকা ময়মনসিংহ মহা সড়কের কোর্ট ভবন এলাকায় জব্বার প্রফেসরের বিল্ডিং এর নিচ তলায় একটি রুমে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে রুমে গ্যাস ছড়িয়ে থাকা ওই রুমে আব্দুল মালেক গিয়ে বিড়ি খাওয়ার জন্য আগুন ধরানোর চেষ্টাকালে মুহুর্তেই পুরো রুমে আগুন ধরে যায় । এতে আঃ মালেকের শরীরে আগুন লেগে পুড়তে থাকে খবর পেয়ে বাবাকে বাচাঁতে সামনে চা স্টল দোকানদার তার ছেলে কাজল মিয়া দৌঁড়ে ভেতরে বাবাকে উদ্ধার করতে চাইলে কাজল মিয়াও পুড়ে যায়। তাদের উদ্ধার করে প্রথমে ভালুকা সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়া হলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উনśত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা বার্ন হাসপাতালে পাঠানো হয়েছে।


প্রত্যক্ষদর্শী কোর্টভবন এলাকার বাসিন্দা কাঞ্চন জানান, আমি অফিসে যাওয়ার গাড়ীর জন্য সকাল সাড়ে ৭টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অপেক্ষা করছিলাম এমন সময় বিষ্ফোরণের শব্দ শুনে নিচে গিয়ে দেখি উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ভান্ডাব নামাপাড়া এলাকার হাতুড়ে কবিরাজ আঃ মালেক ও তার ছেলে চা দোকানদার কাজল অগ্নিদগ্ধ হয়ে ছটফট করছে। পরে আমি ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে অগ্নিদগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

Tag
আরও খবর