ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় গবেষণাগারে গবেষণা সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

খুলনা বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হয়েছে গবেষণা কাজের জন্য অতিগুরুত্বপূর্ণ মার্কারি ও সিএন অ্যানালাইজার যন্ত্র। আজ ১৫ নভেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে স্থাপিত এই যন্ত্র পরিদর্শন এবং নমুনা পরীক্ষার ফলাফল পর্যবেক্ষণ করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

এই যন্ত্র দুটির মধ্যে মার্কারি অ্যানালাইজার দ্বারা জল, বায়ু, মাটি, খাদ্য, প্রসাধনী, রাসায়নিক পদার্থ ইত্যাদিতে পারদের উপস্থিতি ও পরিমাণ পরিমাপ করা সম্ভব হবে। অপর দিকে সিএন অ্যানালাইজার দ্বারা কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন এবং সালফার বিশ্লেষণ করা যাবে।

এদিকে আজ সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে মার্কারি ও সিএন অ্যানালাইজার যন্ত্র দুটি ব্যবহার সংক্রান্ত এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

তিনি বলেন, নতুন নতুন যন্ত্র ও প্রযুক্তির ব্যবহার গবেষণার কাজে ভালো সহায়ক হচ্ছে। এসব নতুন প্রযুক্তি ব্যবহার করে উন্নতমানের গবেষণা সম্পাদন ও তা ব্যবহারের দিগন্ত প্রসারিত হবে। মার্কারি ও সিএন অ্যানালাইজার যন্ত্র দুটির ব্যবহার উন্নত গবেষণার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।

তিনি আরও বলেন, গবেষণাকে তাৎপর্যপূর্ণ করতে যন্ত্র দুটি ব্যবহার করে জীববিজ্ঞান স্কুলের ৭টি ডিসিপ্লিনসহ সংশ্লিষ্ট অন্যান্য ডিসিপ্লিনের গবেষকবৃন্দ উপকৃত হবেন।

উপাচার্য  বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় উৎকর্ষের পথে যাত্রা শুরু করেছে। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় গবেষণাগার নিরলস ও নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এখন উৎকৃষ্ট মানের গবেষণা হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণামুখী হয়েছে। এ বছর প্রকাশিত গবেষণা নিবন্ধ ৪০০ ছাড়িয়েছে, আমরা এখন ১ হাজারে পৌঁছাতে চাই।

কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. ইফতেখার শামস্ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ কাজী দিদারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় গবেষণাগারে কর্মরত টুম্পা বিশ্বাস। এ প্রশিক্ষণে মোট ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন। এসময় সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর