ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

প্রেস ক্লাব যশোরের নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি।

প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৫ টি পদের বিপরীতে ৩৫টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। আজ মঙ্গলবার মনোনয়নপত্র বিক্রির শেষ দিন ছিলো। আগের দিন সোমবারও মনোনয়নপত্র বিক্রি হয়। সভাপতি পদে ৩টি মনোনয়নপত্র বিক্রয় হয়েছে। এই পদে বর্তমান সভাপতি জাহিদ হাসান টুকুন ছাড়াও মনোনয়নপত্র কিনেছেন, সাবেক সভাপতি ফকির শওকত ও ইত্তেফাকের যশোর অফিসের স্টাফ রিপোর্টার ফারাজী আহমেদ সাইদ বুলবুল। সহ সভাপতি পদের দুইটি পদের বিপরীতে মনোনয়নপত্র কিনেছেন চারজন। এরমধ্যে শেখ দিনু আহমেদ, এম আইয়ুব, ওহাবুজ্জামান ঝন্টু, শেখ আাব্দুল্লাহ হুসাইন। সাধারণ সম্পাদক পদে ৪টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। বর্তমান সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান এবং সাংবাদিক জুয়েল মৃধা, সরোয়ার হোসেন ও নুর ইসলাম। যুগ্ম সম্পাদক পদে জাহিদুল কবীর মিল্টন, হাবিবুর রহমান মিলন, কাজী আশরাফুল আজাদ ও তহীদ মনি মনোনয়নপত্র ক্রয় করেছেন। এই পদে ২ জন নির্বাচিত হবেন। কোষাধ্যক্ষ পদে ৩টি মনোনয়নপত্র বিক্রয় হয়েছে। মনোনয়নপত্র ক্রয় করেছেন হাবিবুর রহমান রিপন, জাহিদ আহমেদ লিটন ও ফিরোজ গাজী। দপ্তর সম্পাদক পদে ৪টি মনোনয়নপত্র বিক্রয় হয়েছে। মালেকুজ্জামান কাকা, মোস্তফা রুহুল কুদ্দুস, এস এম সোহেল ও আব্দুল কাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩টি মনোনয়নপত্র বিক্রয় হয়েছে। মনিরুজ্জামান মুনির, দেওয়ান মোর্শেদ আলম ও মোস্তফা রুহুল কুদ্দুস মনোনয়নপত্র ক্রয় করেছেন। এছাড়া সদস্য পদে ১০টি মনোনয়নপত্র বিক্রি হয়ছে। এই পদে যারা মনোনয়নপত্র কিনেছেন তারা হচ্ছেন মোকাদ্দেছুর রহমান রকি, এহসান-উদ-দৌলা মিথুন, শহিদ জয়, নুর ইসলাম, সাইফুর রহমান সাইফ, মুর্শিদুল আজিম হিরু, শিকদার খালিদ, আব্দুল ওহাব মুকুল, সৈয়দ শাহাবুদ্দিন আলম ও সফিক সাঈদ। এরমধ্যে ৬ জন নির্বাচিত হবেন। আগামি ৩০ নভেম্বর প্রেসক্লাব যশোরের নির্বাচন। এ দিন সকাল ১০ থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হবে। 


Tag
আরও খবর