চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বাঘার পদ্মায় মাছ ছাড়ার দ্বন্বে যুবককে কুপিয়ে হত্যা

রাজশাহীর বাঘায়  মেহেদী হাসান লিখনকে (২৬) কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে এই হত্যা কান্ডের ঘটনা ঘটেছে। সে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের সাদেক আলীর ছেলে। 

জানা যায়, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের নিচে পদ্মার জলাশয়ে মাছ ছাড়ে মেহেদী হাসান  লিখনসহ তার পরিবার। একই গ্রামের বাচ্চু হোসেনের ছেলে নাসিফ হোসেন (৩৫) তা নিজের দাবি করে মাছ চাষে বাধা দেয়। এ নিয়ে  তাদের মধ্যে সোমবার কথা কাটাকাটি হয়। মঙ্গলবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে দাড়িয়ে ছিল মেহেদি হাসান লিখন  । আগের দিনের জের ধরে  বাটাল দিয়ে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে মেহেদী হাসান লিখনের মা হাসেনা বেগম বলেন, আমার ছেলে ঢাকায় একটি বেসরকারি কম্পানিতে চাকরি করে। রোববার ছুটি নিয়ে বাড়ি এসেছে। আমার প্রতিবেশি বাচ্চুর ছেলে নাসিফ হোসেনের সাথে সোমবার দুপুরে পদ্মা নদীর ধারে কথাকাটাকাটি হয়। এর জের ধরে বাড়ির পাশে একা পেয়ে খেজুরের গাছ ঝোড়া বাটাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। 

এ বিষয়ে পাকুড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বর ও কিশোরপুর গ্রামের আবদুর কাদের মোল্লা বলেন, পরস্পর তারা প্রতিবেশি।মেহেদী হাসান লিখনের কোন জমি নেই। সে পদ্মার পানি কমে যাওয়ায় কিছু জলাশয় হয়েছে। এতে কিছুদিন আগে মেহেদী হাসান লিখন মাছ ছেড়েছে। পদ্মার ধারে নাসিফ হোসেনের জমি দাবি করে জলাশয়ে মাছ চাষ করতে নিষেধ করে। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে খেজুরের গাছ ঝোড়া বাটাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

এ বিষয়ে বাঘা থানার ওসি তদন্ত সবুজ রানা বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লে ক্কেসে  লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপতাালের মর্গে প্রেরণ করা হয়েছে। #


Tag
আরও খবর
deshchitro-6a36d7136e013-210626120819.webp
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার

২ ঘন্টা ৪ মিনিট আগে