ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

শ্রীলঙ্কায় শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 14-11-2023 11:35:27 am

© সংগৃহীত ছবি


শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। মঙ্গলবার (১৪ নভেম্বর) দেশটির দক্ষিণপূর্বে ভারত মহাসাগরে আঘাত হানে এ ভূকম্পন। রিখটার স্কেলের মাত্রা ছিল ৬ দশমিক ২।


ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের (এনসিএস) তথ্যমতে, বাংলাদেশ সময় দুপুর ১টা ১ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ১ হাজার ৩২৬ কিলোমিটার দক্ষিণপূর্বে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।


তাৎক্ষণিকভাবে ভূমিকম্পটিতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এদিন শুধু শ্রীলঙ্কাই নয়, ভূমিকম্পে কেঁপেছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভারতও।


এনসিএস জানিয়েছে, বাংলাদেশ সময় দুপুর ১টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে লাদাখের কার্গিল অঞ্চলে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪।


এর উৎপত্তিস্থল ছিল কারগিল খেবে ৩১৪ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


এর আগে, গত ৩ নভেম্বর নেপালে আঘাত হানে শক্তিশালী এক ভূমিকম্প। ৬ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পে প্রাণ হারান দেড়শর বেশি মানুষ, আহত হন আরও প্রায় ৪০০ জন।


এর রেশ কাটতে না কাটতেই গত ৬ নভেম্বর আরও একটি ভূমিকম্প আঘাত হানে হিমালয় সংলগ্ন দেশটিতে। ৫ দশমিক ৬ মাত্রার ওই কম্পন অনুভূত হয় ভারতের দিল্লিতেও। তবে সেই ভূমিকম্পে কোথাও তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 


এসএ/দেশচিত্র

আরও খবর







6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১৫ দিন ১৮ ঘন্টা ১১ মিনিট আগে